নিরুদ্দেশ হওয়ার আগে ধানবাদের এই স্টেশনেই শেষবারের মত এসেছিলেন নেতাজি
Last Updated:
#ঝাড়খণ্ড: দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে অন্যতম কাণ্ডারি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ৷ স্বাধীনতা সংগ্রামী নেতাজির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে ধানবাদের ‘ভাগা’ স্টেশন ৷ কিন্তু কেন ? সেই রহস্যটা হয়তো অনেকেরই অজানা ৷
ইতিহাসের পাতায় অনেকসময়ই ‘ভাগা’ স্টেশনের উল্লেখ পেয়েছি আমরা ৷ কিন্তু যত দিন গড়িয়েছে তত এই স্টেশনের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ফিকে হয়ে গিয়েছে ৷ এই স্টেশন থেকেই দেশের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছিলেন তিনি ৷ এমনকি, এই স্টেশনেই নেতাজির অনেক পরিচিতজনও থাকতেন ৷ যারা নেতাজিকে অনেকসময়ই সাহায্য করতেন ৷ যার জেরে কয়েকবার ধরা পড়লেও পরিচিতদের সাহায্যে সহজেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতেন তিনি ৷
advertisement
দেশের স্বাধীনতার লড়াইয়ে যারা নেতাজিকে সাহায্য করেছিলেন ৷ তাদের মধ্যে একটি পরিবার এখনও ওই এলাকাতেই থাকতেন ৷ সেই পরিবারের এক সদস্য পার্থসেন গুপ্তা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান,
আমরা গর্বিত ৷ স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সময় ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতেন ৷ আর নেতাজিকে আমর পূর্বপুরুষেরা একাধিকবার সাহায্য় করেছেন ৷ নিজের বেশ একেবারে পালটে নিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যেতেন তিনি ৷
আমরা গর্বিত ৷ স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সময় ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতেন ৷ আর নেতাজিকে আমর পূর্বপুরুষেরা একাধিকবার সাহায্য় করেছেন ৷ নিজের বেশ একেবারে পালটে নিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যেতেন তিনি ৷advertisement
advertisement
১৯৪১ সালের ১৮ জানুয়ারি ৷ ধানবাদ পৌঁছান নেতাজি ৷ এরপরই ধানবাদের গোমো স্টেশন থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু গোমো স্টেশন পৌঁছনোর আগে তিনি যান ভাগা স্টেশন ৷ নেতাজিকে খুঁজতে নেতাজি পৌঁছনোর পরই ওই স্টেশন পৌঁছে যায় পুলিশ ৷ কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান নেতাজি ৷ এরপর ধানবাদের গোমো স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেস ধরে তিনি পালিয়ে যান ৷ কিন্তু তারপর কি হয় নেতাজির সঙ্গে ৷ সেই বিষয়ে আজও অন্ধকারে ইতিহাসবিদরাও ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 15, 2018 8:23 PM IST








