advertisement

NCRB Data: স্বপ্ন না দুঃস্বপ্নের শহর! বেকারদের আত্মহত্যায় শীর্ষে দিল্লি, মুম্বই: এনসিআরবি তথ্য

Last Updated:

সম্প্রতি জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পক্ষ থেকে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, শেষ বছরে বেকারদের আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দিল্লিতে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: সাধারণত যে শহরগুলিতে স্বপ্ন রচনা করতে যান সাধারণ মানুষ, সেই শহরগুলিতেই বাড়ছে দুঃস্বপ্নের রাত৷ মুম্বই, দিল্লি থেকে শুরু করে বেঙ্গালুরু, এই শহরগুলিতে কাজের সন্ধানে ছোটেন সাধারণ মানুষ৷ আর সেই শহরগুলিতেই বেকারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে৷
সম্প্রতি জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পক্ষ থেকে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, শেষ বছরে বেকারদের আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দিল্লিতে৷ এক বছরে দিল্লিতে আত্মহত্যা করেছেন ২৮৩ জন৷ এর পরেই তালিকায় রয়েছে মুম্বই, সেখানে আত্মঘাতী হওয়ার সংখ্যা ১৫৬৷ তালিকায় এর পরে রয়েছে চেন্নাই, সেখানে আত্মঘাতী হয়েছেন ১১১ জন, তার পর তালিকায় রয়েছে বেঙ্গালুরু, সেখানে সংখ্যা রয়েছে ৯৬৷ পরিসংখ্যানে বলা হয়েছে, আত্মঘাতী যাঁরা হয়েছেন, তাঁদের বয়সের সীমা ১৮ ছেতে ৩০-এর মধ্যে৷ এ ছাড়া শেষ বছরে চাকরির অভাবে শুধুমাত্র পুণে শহরে আত্মঘাতী হয়েছেন ৭৯ জন, আর বেঙ্গালুরুতে এই সংখ্যা ৭৪ জন৷
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রীর সৌন্দর্য আর আগের মতো নেই, মুখে অ্যাসিড-তেল ঢালল স্বামী! শিউরে উঠল রায়গঞ্জ
এনসিআরবি-র রিপোর্টে বলা হয়েছে, ভারতে গড়ে এক বছরে আত্মহত্যার সংখ্যা দাঁড়ায় ১ লক্ষের মতো৷ রিপোর্টে বলা হয়েছে, দেশের প্রধান শহরগুলি, যেমন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-তে আত্মহত্যার পরিমাণ সবচেয়ে বেশি৷ দিল্লিতে সবচেয়ে বেশি কমবয়সের চাকরিপ্রার্থীরা আত্মহত্যা করেছেন, এ ছাড়া চাকরি ক্ষেত্রে সমস্যার কারণেও আত্মহত্যা করেছেন অনেকেই৷ এ ছাড়া প্রেম ও সম্পর্কের কারণে বেঙ্গালুরুতে আত্মঘাতী হয়েছেন ১৩৬ জন, ১১৭ জন আত্মঘাতী হয়েছেন দিল্লিতে, দিল্লিতে একই কারণে আত্মঘাতী হয়েছেন ১১২ জন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NCRB Data: স্বপ্ন না দুঃস্বপ্নের শহর! বেকারদের আত্মহত্যায় শীর্ষে দিল্লি, মুম্বই: এনসিআরবি তথ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement