advertisement

হঠাৎ অসুস্থ শরদ পাওয়ার, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান

Last Updated:

সূত্র মারফত খবর মিলেছে, শরদ পাওয়ারের শারীরিক অবস্থার কিছু অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন তাঁর পারিবারিক চিকিৎসক৷

ফাইল চিত্র
ফাইল চিত্র
#মুম্বই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীন রাজনীতিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার৷ তাঁদে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সোমবার ভর্তি করানো হয়েছে৷ তাঁকে সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷ এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে৷
এনসিপির সাধারণ সম্পাদক শিবাজীরাও গরজে একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘রাজ্যসভার সদস্য শরদ পাওয়ারের বয়স ৮১ বছর৷ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ তবে তাঁকে ছেড়ে দেওয়া হবে আগামী বুধবার৷ তিনি ৩ নভেম্বর দলের সভায় যোগ দেবেন৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: হিক... হিক... হিক... একেক সময় হেঁচকি থামতেই চায় না, অবহেলা করবেন না! জানুন
সূত্র মারফত খবর মিলেছে, শরদ পাওয়ারের শারীরিক অবস্থার কিছু অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন তাঁর পারিবারিক চিকিৎসক৷ গত ২০২১ সালের ১১ এপ্রিল এক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল শরদ পাওয়ারকে৷
advertisement
তার পরের দিন তাঁর গলব্লাডারে অস্ত্রোপচার হয়৷ তার আগেও একটি অন্য সমস্যা নিয়ে মার্চ মাসে একবার হাসপাতালে ভর্তি হতে হয়৷ শরদ পাওয়ারের কংগ্রেসের ভার জোড়ো যাত্রাতেও অংশ নেওয়ার কথা রয়েছে৷ আগামী ৮ নভেম্বর সেই অনুষ্ঠান রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হঠাৎ অসুস্থ শরদ পাওয়ার, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement