advertisement

'উদ্দেশ্যপ্রণোদিত নয়', দান্তেওয়াড়ায় সাংবাদিক হত্যায় বিবৃতি মাওবাদী সংগঠনের

Last Updated:
#দান্তেওয়াড়া: মাওবাদী হামলায় দান্তেওয়াড়ায় দুরদর্শনের চিত্র সাংবাদিকের মৃত্যুর ভয়াবহতার রেশ এখনও কাটেনি। মৃত্যুর আগে নিজের মাকে ভিডিওতে শেষ বার্তা দিয়ে গিয়েছিলেন সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহুর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রেস বিবৃতি দিল গোস মাওবাদী সংগঠন ।
ওই বিবৃতিতে তাঁরা জানিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই সাংবাদিককে হত্যা করা হয়নি । সংঘর্ষ ও গুলি চালাচালির মধ্যে পড়ে যান তিনি ও তখনই গুলি লাগে তাঁর, এমনই দাবি মাওবাদীদের । মঙ্গলবারেই মৃত্যু হয়েছিল দুরদর্শনের চিত্র সাংবাদিকের । প্রবল গোলাগুলির মধ্যেই নিজের শেষবার্তা রেকর্ড করেছিলেন অচ্যুতানন্দ সাহু ।
advertisement
advertisement
তবে এই বিবৃতির পরেও মাওবাদীদের দায় উড়িয়ে দেওয়া  যাচ্ছে না। দান্তেওয়াড়া এসপি অভিষেক পল্লব জানিয়েছেন ইচ্ছাকৃত ভাবেই হত্যা করা হয়েছে ওই সাংবাদিককে । ক্যামেরায় সংবাদমাধ্যমকে আক্রমণের যাবতীয় ফুটেজ তুলেছিলেন। এছাড়াও, একাধিক বুলেটের আঘাত ও মস্তিস্কের ক্ষত থেকে এটা স্পষ্ট  যে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, জানিয়েছেন এসপি।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'উদ্দেশ্যপ্রণোদিত নয়', দান্তেওয়াড়ায় সাংবাদিক হত্যায় বিবৃতি মাওবাদী সংগঠনের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement