advertisement

এয়ারস্ট্রাইকের পর ভোট প্রচারে বিজেপির নয়া রণনীতি, হাতিয়ার জাতীয়তাবাদ

Last Updated:
#নয়াদিল্লি: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ আসন্ন নির্বাচনে ভোট প্রচারের কৌশল বদল করল বিজেপি ৷ জাতীয়তাবাদকে হাতিয়ার করে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির ৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মাঘাতী হামলা চালায় জইশ জঙ্গি সংগঠন ৷ সেই হামলার কড়া জবাব দিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক করে ভারতের বায়ুসেনা ৷ এরপরই পাক মদতপুষ্ট জঙ্গিনিধনে বারবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
দলীয় সূত্রে খবর, বর্তমানে নির্বাচনী স্লোগান হল ‘নামুমকিন ভি আব মুমকিন হ্যা ৷’ সেই স্লোগানেরই সামান্য পরিবর্তন ঘটিয়ে নয়া নির্বাচনী স্লোগান হল, ‘মোদি হ্যা তো মুমকিন হ্যা ৷’
advertisement
advertisement
পুলওয়ামা হামলার বদলা নিতে সার্জিকাল স্ট্রাইক করে ভারত ৷ ২০০ থেকে ৩০০ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী ৷ এমনটাই দাবি করেছে কেন্দ্র ৷ তবে, এই সার্জিকাল স্ট্রাইক নিয়েই বারবার প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ আদৌ কি কোনও জঙ্গির মৃত্যু হয়েছে ৷ সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলি ৷ যার জেরে আসন্ন লোকসভা নির্বাচনের আগে জাতীয়বাদকে হাতিয়ার করে বিরোধী দলগুলিকে কোণঠাসা করে আবারও ক্ষমতা দখলের লড়াইয়ে নামতে চাইছে বিজেপি ৷
advertisement
প্রসঙ্গত, জাতীয়তাবাদ নিয়ে গান তৈরি করছে বিজেপি ৷ প্রসূন জোশিকে দিয়ে গান লেখানো হচ্ছে ৷ সেই গানই হবে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির থিম সং ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এয়ারস্ট্রাইকের পর ভোট প্রচারে বিজেপির নয়া রণনীতি, হাতিয়ার জাতীয়তাবাদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement