advertisement

Uttar Pradesh News: দেহ টুকরো টুকরো করে ছড়ানো...কোথাও হাত, তো কোথাও মাথা! খুনি স্ত্রীয়ের কীর্তি ফাঁস করল পুলিশ

Last Updated:

ওই নাম থেকে পুলিশ ধাপে ধাপে খুঁজে বের করে বছর চল্লিশের রাহুল নামের এক জনৈক ব্যক্তিকে৷ পেশায় জুতো ব্যবসায়ী চন্দৌসিরই চুন্নির বাসিন্দা৷

News18
News18
লখনউ: পাতরাউয়া রোডের ইদগা৷ হঠাৎই স্থানীয়েরা লক্ষ্য করেন রাস্তার ধারে একটা প্লাস্টিকের প্যাকেট পড়ে রয়েছে৷ প্যাকেট নিয়ে আর আলাদা করে কেন কৌতুহল হবে, কিন্তু, এই প্লাস্টিক দেখে বোঝাই যাচ্ছিল ভিতরে ভরা রয়েছে কাটা অঙ্গ-প্রত্যঙ্গ৷ রক্তাক্ত৷ বিষয়টির বীভৎসতা আন্দাজ করেই সেই প্লাস্টিক সম্পর্কে চান্দৌসি থানায় জানান স্থানীয়েরা৷
ব্যাগ খুলতেই বীভৎস দৃশ্য! কাটা হাত-পা, মুণ্ডহীন একটা দেহের কিছু দেহাংশ৷ মৃতদেহকে দেখে চিহ্নিত করা অসম্ভব৷
advertisement
কিন্তু, তার মাঝেই তদন্তকারী এক অফিসার লক্ষ্য করেন, সেই কাটা হাতে উল্কি দিয়ে লেখা রয়েছে ‘রাহুল’৷
advertisement
ওই নাম থেকে পুলিশ ধাপে ধাপে খুঁজে বের করে বছর চল্লিশের রাহুল নামের এক জনৈক ব্যক্তিকে৷ পেশায় জুতো ব্যবসায়ী চন্দৌসিরই চুন্নির বাসিন্দা৷
দেহাংশ খুঁজে পাওয়ার কয়েক সপ্তাহ আগেই সে তাঁর স্বামীর নামে নিখোঁজ ডায়েরি লিখিয়েছিল রাহুলের স্ত্রী৷ খুনের কথা সামনে আসতেই শুরু হয় তদন্ত৷ তদন্তে রাহুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ৷ তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে৷ খুনের প্রাথমিক সন্দেহই গিয়ে পড়ে রাহুলের স্ত্রীয়ের উপরে৷
advertisement
গত ১৫ বছর ধরে রাহুলের সঙ্গে বিবাহিত ছিলেন তাঁর স্ত্রী৷ তাঁদের একটি ১২ বছরের মেয়ে ও ১০ বছরের ছেলে আছে৷ জিজ্ঞাসাবাদের সময় ওই মেয়েই জানায়, তাঁর মা ও বাবার মাঝেমধ্যেই ঝগড়া হতো৷ তাদের বাড়িতে তিন অচেনা লোক আসত, তারা তাদের চকোলেটও দিত৷ একসময় জেরায় ভেঙে পড়ে ওই কিশোরী৷ জানায়,বাবার খুনে জড়িত রয়েছে তার মা-ই৷
advertisement
এরপরেই রাহুলের স্ত্রী রুবিকে চেপে ধরতে বেরিয়ে পড়ে একের পর এক তথ্য৷ পুলিশ জানিয়েছে, বাড়িতেই নিজের প্রেমিক ও আরও একজনের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে হত্যা করে সে৷ তারপর দেহ টুকরো টুকরো করে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: দেহ টুকরো টুকরো করে ছড়ানো...কোথাও হাত, তো কোথাও মাথা! খুনি স্ত্রীয়ের কীর্তি ফাঁস করল পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement