advertisement

Narendra Modi Holiday: প্রধানমন্ত্রী হয়ে কতদিন ছুটি নিয়েছেন মোদি? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! দেশ তোলপাড়

Last Updated:

Narendra Modi Holiday: আগেই বিশ্বের তাবড় তাবড় শক্তিধর রাষ্ট্রপ্রধানদের পিছনে ফেলে সবথেকে জনপ্রিয় হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির 'ছুটি' নিয়ে শোরগোল
নরেন্দ্র মোদির 'ছুটি' নিয়ে শোরগোল
কলকাতা: ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত এক দিনও ছুটি নেননি নরেন্দ্র মোদি। তথ্য জানার অধিকার আইনে এক আবেদনের প্রেক্ষিতে জানাল প্রধানমন্ত্রীর দফতর।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বক্তব্য রাখতে উঠে সুর চড়িয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছিলেন, “কোনও ছুটি না নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টাই কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর নয়, মোদি সরকারের ওপর অবিশ্বাস শুধু বিরোধীদের।”
advertisement
advertisement
আগেই বিশ্বের তাবড় তাবড় শক্তিধর রাষ্ট্রপ্রধানদের পিছনে ফেলে সবথেকে জনপ্রিয় হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সমন্ধে জানার আগ্রহ গোটা বিশ্বের। সারাদিন মোদির দিনলিপি জানার আকর্ষণ সবথেকে বেশি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বরাবরই অ্যাকটিভ নরেন্দ্র মোদি। দেশবাসীকে শুভেচ্ছা থেকে সফরের খুঁটিনাটির পোস্ট মেলে সেখানে। তা কি তিনি নিজেই করেন? সারাদিন প্রশাসনিক কাজ ছাড়াও তিনি কী করেন? কী খান? কী পরেন? প্রতিদিন প্রধানমন্ত্রীর হাত খরচা কত? এরকম হাজারও প্রশ্ন প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে চান সকলে। এমনকী এমন কিছু প্রশ্ন নিয়ে আরটিআই করেও উত্তর জানতে চাওয়া হয়েছে।
advertisement
তারই মধ্যেই একটি প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর কতদিন ছুটি নিয়েছেন নরেন্দ্র মোদি। সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর দফতর জবাব দিল, এই ক’বছরে একদিনও ছুটি নেননি মোদি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Holiday: প্রধানমন্ত্রী হয়ে কতদিন ছুটি নিয়েছেন মোদি? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! দেশ তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement