advertisement

Narendra Modi talks with Vladimir Putin on Ukraine Crisis: পুতিন-মোদি ফোনে কথা, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

Last Updated:

অবিলম্বে হিংসা বন্ধেরও আর্জি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে (Narendra Modi talks with Vladimir Putin on Ukraine Crisis)৷

শান্তি ফেরাতে পুতিনকে আর্জি মোদির৷ Photo-Reuters
শান্তি ফেরাতে পুতিনকে আর্জি মোদির৷ Photo-Reuters
#দিল্লি: ইউক্রেন পরিস্থিতি (Ukraine Crisis) নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi talks with Vladimir Putin)৷ রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব, পুতিনকে সেই বার্তাও দিয়েছেন মোদি (Narendra Modi)৷
পাশাপাশি অবিলম্বে হিংসা বন্ধেরও আর্জি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে৷
advertisement
পুতিনের সবুজ সঙ্কেতের পরই ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে রুশ সেনা৷ যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি৷ যে সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা৷
advertisement
এই পরিস্থিতি শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি৷ যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভাল, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন, ইউক্রেনের রাষ্ট্রদূত সেই অনুরোধও করেছিলেন৷
advertisement
প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিংসা বন্ধের জন্য সংশ্লিষ্ট সবপক্ষকেই কূটনৈতিক মধ্যস্থতা এবং আলোচনার পথে ফিরে আসতে হবে৷ ভ্লাদিমির পুতিনকে এ দিন এই আর্জিই জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ পাশাপাশি নয়াদিল্লি যে ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছে, তা পুতিনকে জানিয়েছেন মোদি৷ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনাকেই যে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
তবে দুই দেশের কূটনীতিকরা যে নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলবে, এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi talks with Vladimir Putin on Ukraine Crisis: পুতিন-মোদি ফোনে কথা, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement