advertisement

PM Modi Convoy: অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থেমে গেল মোদির কনভয়, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন বিকেলে আহমেদাবাদের জনসভা শেষ করে গান্ধিনগরে রাজ ভবনের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী৷

অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থামল প্রধানমন্ত্রীর কনভয়৷
অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থামল প্রধানমন্ত্রীর কনভয়৷
#গান্ধিনগর: এই মুহূর্তে গুজরাতে রয়েছেন প্রধানমন্ত্রী৷ এ দিন তিনি যখন আহমেদাবাদ থেকে গান্ধিনগরে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে৷ ঘটনার ভিডিও শেয়ার করেছে গুজরাতের বিজেপি নেতৃত্ব৷
এ দিন বিকেলে আহমেদাবাদের জনসভা শেষ করে গান্ধিনগরে রাজ ভবনের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী৷ বিজেপি নেতারা দাবি করছেন, প্রধানমন্ত্রী যে ভিআইপি কালচারে বিশ্বাস করেন না, এই ঘটনাই তার প্রমাণ৷
advertisement
advertisement
ভিডিওটি শেয়ার করে গুজরাত বিজেপি-র তরফে লেখা হয়, 'আহমেদাবাদ থেকে গান্ধিনগরে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সকে জায়গা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কনভয় থেমে যায়৷'
গুজরাতের আর এক বিজেপি নেতা রূতভিজ প্যাটেল ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে লেখেন, 'মোদি জমানায় কোনও ভিআইপি সংস্কৃতি নেই৷'
advertisement
এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তার আগে গুজরাত সফরে গিয়ে একের পর এক প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী৷ এ দিনই গান্ধিনগর- মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি৷ এর পাশাপাশি আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনও করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Convoy: অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থেমে গেল মোদির কনভয়, দেখুন ভিডিও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement