advertisement

Narendra Modi: ‘কান খুলে শুনে নিন...,’ বিহার থেকে বাংলার নাম তালিকায় রেখেই, মোদি যা বললেন...স্পষ্ট বার্তা

Last Updated:

মোদির অভিযোগ, ‘‘সেই কারণে আমি রেড ফোর্ট থেকে ভূরাজনৈতিক মিশনের কথা ঘোষণা করেছিলাম৷ কিন্তু, ভোট ব্যাঙ্কের কারণে কংগ্রেস,আরজেডি আর তাদের বন্ধুরা অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলতে ব্যস্ত৷ তাদের বাঁচাতে নির্লজ্জ ভাবে শ্লোগান তুলছে তারা, যাত্রা বের করছে৷ কাদের জন্য? যারা ভিন দেশ থেকে এদেশে ঢুকেছে৷’’

News18
News18
পূর্ণিয়া: নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়তেই বিহারে শুরু হয়ে গিয়েছিল SIR ৷ ভোটার তালিকার নিবিড় ঝাড়াই বাছাই৷ এই প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য অবশ্যই কারা প্রকৃত ভারতীয় ভোটার, কারা নয়, তা ভাল ভাবে খতিয়ে দেখা৷ অর্থাৎ, অনুপ্রবেশ সমস্যা৷ অনুপ্রবেশ সমস্যাকে যে বিহার (পড়ুন বাংলার) বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু হিসাবে বিজেপি তুলে ধরতে চাইছে, তার আভাস মিলছিল আগে থেকেই৷ সোমবার বিহারের পূর্ণিয়া জেলার নির্বাচনী প্রচারমঞ্চে দাঁড়িয়ে এবার অনুপ্রবেশ সমস্যাকেই তাঁর বক্তৃতার অন্যতম মেইন ফোকাসে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন কংগ্রেস এবং লালুপ্রসাদের আরজেডি দুই দলকেই একযোগে আক্রমণ করে মোদি বলেন, ‘‘কংগ্রেস এবং আরজেডি শুধউমাত্র যে বিহারের গরিমা হানি করেছে, তাই নয়, বিহারের পরিচয়কেই শঙ্কায় ফেলে দিয়েছে৷ বর্তমানে, গোটা সীমান্ত এবং পূর্ব ভারতের ভূ-সামাজিক প্রেক্ষাপট সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে৷ বিহার, বাংলা, অসম সহ একাধিক রাজ্য অনুপ্রবেশকারীদের জন্য তাদের মা-বোনেদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে চিন্তিত হচ্ছে৷’’
advertisement
advertisement
মোদির অভিযোগ, ‘‘সেই কারণে আমি রেড ফোর্ট থেকে ভূরাজনৈতিক মিশনের কথা ঘোষণা করেছিলাম৷ কিন্তু, ভোট ব্যাঙ্কের কারণে কংগ্রেস,আরজেডি আর তাদের বন্ধুরা অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলতে ব্যস্ত৷ তাদের বাঁচাতে নির্লজ্জ ভাবে শ্লোগান তুলছে তারা, যাত্রা বের করছে৷ কাদের জন্য? যারা ভিন দেশ থেকে এদেশে ঢুকেছে৷’’
advertisement
নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় অভিযোগ তোলেন, ‘‘এই লোকগুলো (বিরোধী রাজনৈতিক দল) চায়, বিহার তথা দেশের সম্পদ এবং নিরাপত্তা শঙ্কার মুখে পড়ুক৷ আজ পূর্ণিয়া থেকে আমি এটা বলতে চাই, আরজেডি আর কংগ্রেসের লোকজন, আর কথা কান খুলে শুনে নিন, যাঁরাই অনুপ্রবেশকারী, তাঁদের যেতেই হবে৷ এটা এনডিএ-র প্রতিজ্ঞা, দায়িত্ব যে তারা অনুপ্রবেশ আটকাবেই৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: ‘কান খুলে শুনে নিন...,’ বিহার থেকে বাংলার নাম তালিকায় রেখেই, মোদি যা বললেন...স্পষ্ট বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement