advertisement

Narendra Modi: 'তৃতীয় বার যদি ক্ষমতায় ফিরি...', ২০২৪-এর আগে বিরাট গ্যারান্টি দিলেন মোদি

Last Updated:

প্রধানমন্ত্রী দাবি করেন, নতুন বিমানবন্দর নির্মাণ, নতুন এক্সপ্রেসওয়ে, রেল রুট, সেতু, হাসপাতাল তৈরির ক্ষেত্রে তাঁর সরকারের আমলে যা কাজ হয়েছে তা নজিরবিহীন৷

বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআই
বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি:  তাঁর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার গঠন হলেই ভারতবাসীর স্বপ্ন সত্যি হবে৷ কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়ে বুধবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও-র নতুন মেলা প্রাঙ্গনের উদ্বোধন করে গিয়ে এ দিন প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর নেতৃত্ব তৃতীয় বার কেন্দ্রে সরকার গঠন হলেই ভারত বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের প্রথম সরকারের আমলে ভারতীয় অর্থনীতি দশম স্থানে ছিল৷ দ্বিতীয় বারের মেয়াদ চলাকালীন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে৷ আমাদের সরকারের যা ট্র্যাক রেকর্ড, তাতে আমাদের সরকার তৃতীয় বার ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷ এটা মোদির গ্যারান্টি৷ আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ২০২৪-এর পর ভারতের উন্নয়ন আরও গতি পাবে৷ আমার সরকারের তৃতীয় আমলে আপনারা দেখবেন নিজেদের স্বপ্নপূরণ হচ্ছে৷’
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেন, নতুন বিমানবন্দর নির্মাণ, নতুন এক্সপ্রেসওয়ে, রেল রুট, সেতু, হাসপাতাল তৈরির ক্ষেত্রে তাঁর সরকারের আমলে যা কাজ হয়েছে তা নজিরবিহীন৷ নরেন্দ্র মোদির আরও দাবি, ‘গত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্য কাটিয়ে উঠেছে৷ আন্তর্জাতিক সংস্থাগুলিও স্বীকার করছে, ভারতে চরম দারিদ্র্য প্রায় মুছে যাওয়ার মুখে৷ এর থেকেই প্রমাণিত হয় যে গত ৯ বছরে যে সিদ্ধান্ত এবং নীতিগুলি প্রণয়ন করা হয়েছে তা দেশকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'তৃতীয় বার যদি ক্ষমতায় ফিরি...', ২০২৪-এর আগে বিরাট গ্যারান্টি দিলেন মোদি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement