advertisement

Bharat Ratna for Narasimha Rao: দুই প্রাক্তন প্রধানমন্ত্রী সহ তিনজনকে মরণোত্তর ভারত রত্ন! ফের বড় ঘোষণা মোদির

Last Updated:

১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন পি ভি নরসিমহা রাও৷ ভারতীয় অর্থনীতিতে তাঁর হাত ধরেই উদার হয়েছিল বলে দাবি করা হয়৷

চরণ সিং,পি ভি নরসিমহা রাওকে মরণোত্তর ভাররত্ন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
চরণ সিং,পি ভি নরসিমহা রাওকে মরণোত্তর ভাররত্ন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
নয়াদিল্লি: লালকৃষ্ণ আডবাণীর পর এবার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও এবং চরণ সিংকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ ছাড়াও কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকেও মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছেন মোদি৷
১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন পি ভি নরসিমহা রাও৷ ভারতীয় অর্থনীতিতে তাঁর হাত ধরেই উদার হয়েছিল বলে দাবি করা হয়৷ ১৯৭৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো চরণ সিং শ্রমিক এবং কৃষকদের অধিকার নিয়ে লড়াইয়ের কৃতিত্ব দেওয়া হয় তাঁকে৷ ভারতের সবুজ বিপ্লব জনক বলা হয় বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী এ দিন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও গারুকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হবে৷ একজন বিশিষ্ট রাষ্ট্রনেতা এবং পণ্ডিত হিসেবে তিনি বিভিন্ন ভূমিকায় দেশের সেবা করেছেন৷ তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতীয় অর্থনীতিকে অগ্রগতির পথে এগিয়ে দিয়েছিল, যা দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের ভিত তৈরি করে দেয়৷’
advertisement
প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আমাদের দেশের সৌভাগ্য যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংকেও ভারত রত্ন সম্মানে ভূষিত করছি৷ দেশের প্রতি তাঁর অতুলনীয় অবদানের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে৷ তিনি তাঁর গোটা জীবন কৃষকদের অধিবার এবং উন্নতির জন্য নিবেদিত করেছিলেন৷’
গত সপ্তাহেই বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকেও মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়৷
advertisement
লোকসভা নির্বাচনের আগে যেভাবে ভারত রত্ন প্রাপকদের নাম ঘোষণা করা হচ্ছে, তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ভারসাম্যের রাজনীতিই করছেন বলে মত রাজনৈতিক মহলের৷ মোদি সরকারের আমলেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল৷ ফলে তাঁর সরকার বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতাদের সম্মান এবং স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রং দেখে না, সেই দাবিই আরও জোরাল ভাবে পারবেন নরেন্দ্র মোদি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bharat Ratna for Narasimha Rao: দুই প্রাক্তন প্রধানমন্ত্রী সহ তিনজনকে মরণোত্তর ভারত রত্ন! ফের বড় ঘোষণা মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement