advertisement

Narendra Modi on AI Summit: নৈতিক, সার্বভৌম, অন্তর্ভুক্তিমূলক! AI Summit-এ মানুষ-কেন্দ্রিক ‘মানব’ ভিশনের ব্যাখ্যা দিলেন মোদি

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এআই-কে বিশ্ব ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে ব্যাখ্যা করেন তিনি৷ তুলনা করেন বেতার সংযোগ আবিষ্কারের সঙ্গে৷

 AI summit- এ বক্তৃতা করলেন নরেন্দ্র মোদি৷
AI summit- এ বক্তৃতা করলেন নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: রাজধানী নয়াদিল্লির AI Impact Summit.-এ বিভিন্ন রাষ্ট্রনেতার সামনে বক্তৃতা করার সময় ভারতের ‘মানব’ ভিশনের রূপরেখা সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে বক্তৃতা করার সময় MANAV ভিশনের বিস্তারিত ব্যাখ্যা করে নরেন্দ্র মোদি বলেন, ‘মানব’ শব্দের অর্থ হল ‘মানুষ’৷ মানুষ কিছু নীতি মেনে চলে৷ তাই ভবিষ্যৎ AI-কে হতে হবে নৈতিক, সার্বভৌম এবং বৈধ৷
তিনি AI-কে একটি ঐতিহাসিক পরিবর্তন বলে উল্লেখ করে বলেন, ‘‘যখন প্রথম বেতারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, তখন কেউ ভাবনি গোটা বিশ্ব রিয়েল টাইমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারবে৷’’
advertisement
মোদি এই সম্মেলনকে গ্লোবাল সাউথের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে উল্লেখ করেন যে, ভারত, মানবতার এক-ষষ্ঠাংশের আবাসস্থল এবং বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিভাধর মানুষেরা, বিশ্বব্যাপী AI প্রযুক্তি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
advertisement
advertisement
মোদি বলেন, ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব ইতিহাসের তেমনই একটি বিরাট পরিবর্তন৷ আমরা আজ যা দেখছি, আমরা যা ধারণা করছি, তার প্রভাব পড়তে শুরু করল বলে৷’’
শুধুমাত্র যন্ত্রের উন্নয়নে নয়, AI মানুষের ক্ষমতাকেও আর ব্যপ্ত করবে বলে জানান মোদি৷ বলেন, ‘‘ AI মেশিনকে ইন্টেলিজেন্ট করছে৷ কিন্তু, তার চেয়েও বড় কথামানুষের ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে৷ এখানে কেবলমাত্র একটাই বিষয় আলাদা৷ এবার গতি এবং কাজের ফলাফলে আমূল পরিবর্তন আসবে৷’’
advertisement
তিনি আরও বলেন, প্রযুক্তিগত প্রভাব যা একসময় কয়েক দশক ধরে চলতে থাকত, এখন তা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে, মেশিন লার্নিং থেকে “লার্নিং মেশিন”-এ রূপান্তর আগের চেয়ে দ্রুত, গভীর এবং বিস্তৃত হচ্ছে।”
মোদি বলেন, ‘‘আমরা এমন এক যুগে প্রবেশ করছি মানুষ এবং ইন্টেলিজেন্স সিস্টেম একসাথে উদ্ভাবন করবে, এক সাথে কাজ করবে, এক সাথে এগিয়ে যাবে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on AI Summit: নৈতিক, সার্বভৌম, অন্তর্ভুক্তিমূলক! AI Summit-এ মানুষ-কেন্দ্রিক ‘মানব’ ভিশনের ব্যাখ্যা দিলেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement