advertisement

Narayan Rane Gets Bail: রাতেই আদালতে পেশ, জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Last Updated:

আদালত সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের তরফেও রানের জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি৷ (Narayan Rane Gets Bail)৷

#মুম্বাই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেলেন৷ এ দিন দুপুরেই রানেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ৷ যে ঘটনাকে কেন্দ্র করে শিবসেনা এবং বিজেপি-র মধ্যে চরমে ওঠে চাপানউতোর৷ এর পর রাতেই রানেকে মাহাডের একটি আদালতে পেশ করা হয়৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাঁর জামিনের আবেদন করেন নারায়ণ রানের আইনজীবীরা৷
আদালত সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের তরফেও রানের জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি৷ মহারাষ্ট্র সরকারের একটি সূত্র দাবি করেছেন, কেউ যে আইনের ঊর্ধ্বে নন, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে সেই বার্তাই দিতে চেয়েছিল উদ্ধব ঠাকরে সরকার৷ রানের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও সরকারের নেই৷
মহারাষ্ট্রে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরে দেশ কবে স্বাধীন হয়েছে তা জানেন না বলে অভিযোগ করেন রানে৷ সামনে থাকলে তিনি উদ্ধব ঠাকরে কষিয়ে চড় মারতেন বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তার পরই রানের বিরুদ্ধে পুলিশে একাধিক অভিযোগ দায়ের করে শিবসেনা৷
advertisement
advertisement
গ্রেফতারির পরেও অবশ্য নিজের বক্তব্যেই অনড় থেকেছেন নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে তিনি অনুতপ্ত নন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত কুড়ি বছরে এই প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার হতে হল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narayan Rane Gets Bail: রাতেই আদালতে পেশ, জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement