advertisement

Mysterious Death: বেজে চলেছে ফোন, খুলল না দরজা, বিহারে হোটেলের ঘরে বিছানায় নিথর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক

Last Updated:

Mysterious Death:ঘটনাস্থলে পুলিশকর্মীরা এলে ভাঙা হয় হোটেলের ঘরের দরজা৷ তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে অজয়কুমার শর্মা তাঁর বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন

প্রতীকী ছবি (AI Generated Image)
প্রতীকী ছবি (AI Generated Image)
পটনা: হোটেলের ঘরে রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের৷ এই ঘটনা ঘিরে তোলপাড় পটনার জক্কানপুরে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত অজয়কুমার শর্মা (৭৬) গত ১৮ জানুয়ারি থেকে ওই হোটেলে ছিলেন৷
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার সকাল থেকে তাঁর ঘরের বাইরে দেখা যায়নি অজয়কুমারকে৷ ফোন করলেও সাড়া মেলেনি৷ পরিবর্তে ফোন বেজে গিয়েছে৷ সন্দেহ হওয়াতে বিকেলে ঘরের দরজায় নক করেন কর্মীরা৷ কিন্তু তার পরও দরজা না খুললে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশকর্মীরা এলে ভাঙা হয় হোটেলের ঘরের দরজা৷ তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে অজয়কুমার শর্মা তাঁর বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
advertisement
আরও পড়ুন : ভারতের কোন রাজ্যকে বলা হয় ‘তাঁতের কাপড়ের রাজধানী’? ৯৯.৯% মানুষই বলতে পারবেন না! শুধু চৌকসরাই সঠিক উত্তর জানেন!
ফরেনসিক বিশেষজ্ঞরা ঘর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (PMCH) পাঠানো হয়েছে। ইতিমধ্যে, লন্ডনে অজয়কুমার শর্মার পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: বেজে চলেছে ফোন, খুলল না দরজা, বিহারে হোটেলের ঘরে বিছানায় নিথর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement