advertisement

আফজাল গুরুর কারাগারেই থাকবেন কানহাইয়া কুমার !

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিহার জেলের ৩ নং কারাগারেই রাখা হবে কানহাইয়াকে ৷ তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে ৷ কিন্তু পাতিয়ালা কোর্টে জামিনের আবেদন করে কানহাইয়া বলেন, ‘আমি একজন ভারতীয় ৷

#নয়াদিল্লি: পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিহার জেলের ৩ নং কারাগারেই রাখা হবে কানহাইয়াকে ৷ এই কারাগারেই ছিলেন আফজাল গুরু ! যার ফাঁসি নিয়ে মন্তব্য করার অভিযোগে হেফাজতে রয়েছেন ছাত্র নেতা কাইহাইয়া , সেই আফজাল গুরুর কারাগারেই রাখার সিদ্ধান্ত কানহাইকাকে৷ তাঁর
কানহাইয়ার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে ৷ কিন্তু পাতিয়ালা কোর্টে জামিনের আবেদন করে কানহাইয়া বলেন, ‘আমি একজন ভারতীয় ৷ সংবিধানের উপর যতটা আছে, ততটাই আস্থা আছে দেশের বিচার ব্যবস্থার উপর৷ আমার বিরুদ্ধে প্রমাণ পেলে আমাকে জেলে দিন ৷ আমার প্রাণ রক্ষা করুন  ৷ ’
আদালতে কানহাইয়া পা রাখতেই উত্তাল হয়ে উঠেছিল পাতিয়ালা কোর্ট চত্বর ৷ আইনজীবীদের একাংশ চড়াও হয়েছিল কানহাইয়ার উপর ৷ কানহাইয়াকে মারধোরেও সামিল হন আইনজীবীরা ৷ পরিস্থিতি জটিল বুঝেই বুধবার শুনানি স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট ৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে পৌঁছায় সেনাবাহিনীও ৷ শেষমেশ পাটিয়ালা কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ ৷ শুধু তাই নয়, কানহাইয়াকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশও দেয় পাতিয়ালা কোর্ট ৷ অন্যদিকে পাতিয়ালা কোর্টের অশান্তি রিপোর্ট জমা দিল বিশেষ কমেটি ৷ এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আফজাল গুরুর কারাগারেই থাকবেন কানহাইয়া কুমার !
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement