advertisement

মেয়ের বিয়ের কার্ডে মুসলিম বাবা ছাপালেন রাধাকৃষ্ণ ও গণেশের ছবি ! যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

শরাফতের এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।

#মেরঠ: সম্প্রীতির নজির হয়তো একেই বলে ৷ নিজের বিয়েতে অনেকেই অনেক অভিনব কিছু করার চেষ্টা করেন ৷ কিন্তু উত্তর প্রদেশের মেরঠে নিজের মেয়ের বিয়েতে এক মুসলিম বাবা যা করলেন, তা হয়তো এই প্রথমবার কোথাও ঘটল ৷ সাম্প্রদায়িক অশান্তির কারণে যখন উত্তর-পূর্ব দিল্লির অবস্থা ভয়াবহ উঠেছে। ঠিক তখনই সম্প্রীতির বার্তা দিলেন উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর এলাকা বাসিন্দা মহম্মদ শরাফত। মৌলবাদীদের চোখরাঙানি উপেক্ষা করে মেয়ের বিয়ের কার্ডে রাধাকৃষ্ণ ও গণেশের ছবি ছাপালেন তিনি।
শরাফতের এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। প্রশংসাই পেয়েছেন তিনি সর্বত্র ৷ এলাকায় অত্যন্ত ভাল মানুষ হিসেবেই পরিচিত তাঁর ৷ এই কাজের পর আরোই সকলের নয়নের মণি হয়ে উঠেছেন শরাফত ৷ সবাইকে নিয়ে থাকতেই তিনি ভালোবাসেন ৷ হিন্দু-মুসলিম ভেদাভেদ কখনও করেননি ৷ নিজের সন্তানদেরও কখনও তা শেখাননি ৷ তাই আত্মীয়-স্বজনদের পাশাপাশি হিন্দু ভাইদের জন্যও মেয়ের বিয়ের কার্ডে ছাপালেন গণেশজি ও রাধাকৃষ্ণের ছবি ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়ে যাবে ৷ তা হয়তো তিনি কল্পনাও করেননি ৷
advertisement
advertisement
শরাফতের মতে, চারিদিকে যখন বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে। সাম্প্রদায়িক ঘৃণার ফলে হিংসা ছড়াচ্ছে। তখন হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া খুব দরকার বলে তাঁর মনে হয়েছিল। শরাফতের বন্ধুরাও এই বিষয়ে তাঁকে খুব উৎসাহ দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মেয়ের বিয়ের কার্ডে মুসলিম বাবা ছাপালেন রাধাকৃষ্ণ ও গণেশের ছবি ! যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement