advertisement

ক্ষতিপূরণ চেয়ে কর্পোরেশনের বিরুদ্ধে দেড় কোটির মামলা

Last Updated:

বৃহঃমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে দেড় কোটি টাকার মামলা করলেন মুম্বইয়ের এক বাসিন্দা ৷ অভিযোগ কর্পোরেশনের গাফিলতির কারণে গুরতর আঘাত পান তিনি ৷ সেই আঘাতের ক্ষতিপূরণ চেয়েই আদালতে মামলা করেছেন ওই ব্যক্তি ৷

#মুম্বই: বৃহঃমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে দেড় কোটি টাকার মামলা করলেন মুম্বইয়ের এক বাসিন্দা ৷ অভিযোগ কর্পোরেশনের গাফিলতির কারণে গুরতর আঘাত পান তিনি ৷ সেই আঘাতের ক্ষতিপূরণ চেয়েই আদালতে মামলা করেছেন ওই ব্যক্তি ৷
জানা গিয়েছে, পয়লা জানুয়ারি নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল মুম্বইয়ের বাসিন্দা বিজয় হিঙ্গরানির ৷ এর ঠিক এক মাস আগে নভেম্বর মাসের ২৯ তারিখে মুম্বইয়ের কার্টার রোডের একটি ম্যানহোলের পড়ে গিয়ে গুরুতর আঘাত পান বিজয় ৷ ম্যানহোলটি আংশিক খোলা থাকায় তিনি পড়ে যান৷ গুরুতর চোট লাগে তাঁর পায়ে এবং শরীরের অন্যান্য অংশে । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে ছয় মাস বিছানা থেকে না ওঠার নির্দেশ দিয়েছেন ৷ বিজয় জানান, সমস্ত সুযোগ সিবিধার পাশাপাশি নতুন চাকরির মাসিক বেতন ছিল প্রায় আড়াই লক্ষ টাকা ৷ তাঁর পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন বিজয় ৷ পুরো পরিবার তার উপরই নির্ভরশীল ৷ কিন্তু এই দুঘর্টনার কারণে এখন সে শয্যাশায়ী ৷ এই দুর্ঘটনার কারণে চাকরিতে এখনই যোগ দিতে পারবেন তিনি ৷ ফলে প্রচন্ড সমস্যার মুখে পড়তে হয়েছে বিজয়ের পরিবারকে ৷ পাশাপাশি বিজয়ের চিকিৎসায় একটি বিশাল অংকের টাকাও খরচ হয়েছে বলে জানিয়েছে বিজয় ৷ তাঁর সমস্ত সমস্যার জন্য কর্পোরেশন উদাসীনতাকেই দায়ি করেছে তিনি ৷ তাই তাঁর জীবনধারণ, চিকিৎসার খরচ ও আঘাতের ক্ষতিপূরণ দাবী করে দেড় কোটি টাকার মামলা করেছেন বিজয় ৷ তবে বৃহঃমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন এই পুরো বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষতিপূরণ চেয়ে কর্পোরেশনের বিরুদ্ধে দেড় কোটির মামলা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement