advertisement

বিমানে চড়তেই দেওয়া হল না ! বিদেশে যাওয়া আটকানো হল জেট কর্তা নরেশ গয়ালের

Last Updated:
#মুম্বই: যাচ্ছিলেন দুবাই ৷ কিন্তু বিমানে উঠতে দেওয়া হল না তাঁকে ৷ মুম্বই বিমানবন্দরেই অভিবাসন দফতরের অফিসাররা আটকে দিলেন জেট এয়ারওয়েজের প্রাক্তন চেয়ারম্যান নরেশ গয়ালকে ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এমিরেটসের EK 507 বিমানে করে আজ, শনিবার দুবাই যাওয়ার কথা ছিল নরেশ গয়ালের ৷ কিন্তু বিমানবন্দরেই প্রাক্তন জেট কর্তা এবং তাঁর স্ত্রী-কে আটকে দেওয়া হয় ৷
সংযুক্ত আরব আমিরশাহীর বিমানসংস্থা ও একসময় জেট এয়ারওয়েজের পার্টনার এতিহাদ এয়ারওয়েজ এবং হিন্দুজা গ্রুপের জেটকে বাঁচানোর বিষয় বৈঠক করতেই দুবাই যাচ্ছিলেন গয়াল ৷ গত ১৭ এপ্রিল বন্ধ হয়েছে জেটের পরিষেবা ৷ দেশের অন্যতম ফুল সার্ভিস এই এয়ারলাইন্সের ভবিষ্যত কী, তা সবার কাছেই অন্ধকার ৷ সংস্থার অসংখ্য কর্মীরা তাঁদের চাকরি হারিয়েছেন ৷ এই অবস্থায় CNBC-TV 18-এর রিপোর্ট অনুযায়ী ইডি-র পক্ষ থেকে জেট এবং তাদের অন্যান্য সহযোগী সংস্থার অফিসে তদন্ত চালু রয়েছে ৷ এই অবস্থায় নরেশ গয়ালকে দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেননি মুম্বই বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৷ ৬৯৩৮ কোটি টাকারও বেশি দেনায় জর্জরিত জেট এয়ারওয়েজ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে চড়তেই দেওয়া হল না ! বিদেশে যাওয়া আটকানো হল জেট কর্তা নরেশ গয়ালের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement