advertisement

নির্ভয়াকাণ্ডে ১ ফেব্রয়ারি ৪ জনকে ফাঁসি দেওয়া যাবে কি? এখন রয়েছে সংশয়

Last Updated:

আইনকে কীভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়? জেলে বসেই দেখিয়ে দিচ্ছে নির্ভয়ার ৪ আসামী। প্রতিদিন নতুন নতুন ফন্দি ফিকির খুঁজে আদালতে মামলা করছে ৪ জন।

#নয়াদিল্লি: নানা ছুতোয় কীভাবে আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়, হাতেকলমে দেখিয়ে দিচ্ছে নির্ভয়ার ৪ জন। শনিবার দোষী সাব্যস্ত তিনজনের আবেদন খারিজ করে পাতিয়ালা হাউস কোর্ট। এবার এনিয়ে উচ্চ আদালতে যাচ্ছে বিনয়, পবন ও অক্ষয়। এরই মধ্যে নতুন অজুহাতে সুপ্রিম কোর্টে গেল মুকেশ।
আইনকে কীভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়? জেলে বসেই দেখিয়ে দিচ্ছে নির্ভয়ার ৪ আসামী। প্রতিদিন নতুন নতুন ফন্দি ফিকির খুঁজে আদালতে মামলা করছে ৪ জন।
রায় পুনর্বিবেচনার আরজি খারিজ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার আবেদনও নাকচ। এই অবস্থায় নতুন অজুহাতে সুপ্রিম কোর্টে গেল অন্যতম দোষী সাব্যস্ত মুকেশ সিং। মুকেশের আইনজীবীর আবেদন,
advertisement
advertisement
তিহার কর্তৃপক্ষ মুকেশকে প্রয়োজনীয় নথি দেয়নি। তাই সে রাষ্ট্রপতির সামনে সঠিক তথ্য তুলে ধরতে পারেনি বলে জানিয়েছে মুকেশের আইনজীবী ৷
এই আবেদন আদালতে খারিজ হলেও নতুন করে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে চলেছে মুকেশ।
একই অভিযোগ, অর্থাৎ নথি না পাওয়ার অজুহাতে শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টে মামলা করে বিনয়, পবন ও অক্ষয়। শনিবার শুনানি তিহাড় কর্তৃপক্ষ সা জানায়, আগেই দোষী সাব্যস্ত ৪জন যাবতীয় নথি দেওয়া হয়েছে। অভিযুক্তরারা পালটা জানায়, বিনয়ের ডায়েরি, ছবি আঁকার খাতা, কয়েকটি চিঠি হাতে পায়নি তারা। শুনানিতে বিচারকের প্রবল ক্ষোভের মুখে পড়েন বিনয়দের আইনজীবী।
advertisement
মামলা খারিজ করে নিম্ন আদালত ৷ মুকেশ ছাড়া বাকি তিনজন এখনও রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেনি। বাকি তিনজনের সামনে এখনও আবেদন করার সুযোগ রয়েছে ৷ অক্ষয় ও পবনের সামনে রায় সংশোধনের আরজি জানানোর রাস্তা খোলা ৷
এই অবস্থায় পয়লা ফেব্রয়ারি ৪ জনকে ফাঁসি দেওয়া যাবে কি? সংশয় থাকছেই। প্রশ্ন উঠছে, এতকিছু পরও আইনের ওপর মানুষের বিশ্বাস থাকবে তো?
advertisement
আইন বিশেষজ্ঞরা মেনে নিচ্ছেন, আইনি ব্যবস্থায় প্রচুর ফাঁকউফোকর। সেটাই কাজে লাগাচ্ছে নির্ভয়ার আসামীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়াকাণ্ডে ১ ফেব্রয়ারি ৪ জনকে ফাঁসি দেওয়া যাবে কি? এখন রয়েছে সংশয়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement