advertisement

এক নজরে দেখে নিন সব Exit Poll-এর ফলাফল

Last Updated:
#নয়াদিল্লি: গতবার ছিল মোদিঝড়৷ এ বারও৷ অন্তত সব বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি৷ সংখ্যাগরিষ্ঠ হিসেবে ২০১৪ সালের মতোই সরকার গড়তে চলেছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোট৷ মোটের উপর সব বুথ ফেরত সমীক্ষাকেই একযোগে ধরলে, ৩০০ আসন পেরিয়ে যাচ্ছে এনডিএ৷
সংসদে ফের গেরুয়া রঙ ৷ দিল্লির মসনদ দখলে রাখল এনডিএ ৷ ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷ দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল ৷ অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ ৷
advertisement
Republic-CVoter-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পাচ্ছে ২৮৭ টি আসন৷ কংগ্রেস পাচ্ছে ১২৮টি আসন৷ অন্যান্যরা ১২৭টি আসন৷ পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১১টি আসন৷ ইউপিএ দুটি আসন ও তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৯টি আসন৷
advertisement
Republic-Jan Ki Baat -এর জনমত সমীক্ষা বলছে, ৩০৫টি আসন পেতে চলেছে NDA ৷ ১২৪টি আসন পাবে UPA ও  ৮৭টি আসন অন্যান্যরা৷
advertisement
News Nation-এর এক্সিট পোল রেজাল্ট বলছে, বিজেপি পেতে পারে ২৮২ থেকে ২৯০টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১২৬টি৷ অন্যান্যরা ১৩০ থেকে ১৩৮টি আসন৷
গত ৫ রাজ্যের বিধানসভায় যে ধাক্কা খেয়েছিল বিজেপি, বুথ ফেরত সমীক্ষাগুলি ধরলে, লোকসভায় কাম ব্যাক বলাই যায়৷
CVoter-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, NDA- ২৮৭, UPA- ১২৮, অন্যান্য- ১২৭
advertisement
NDTV's-এর সমীক্ষা অনুযায়ী, NDA- ৩০০, UPA- ১২৭, অন্যান্য ১১৫
IANS CVOTER-এর সমীক্ষা অনুযায়ী, BJP-২৩৬, Congress-৮০, NDA-287 (BJP ২৩৬, BPF- ১, JD (U)+ LJP, Shiv Sena: ১৫, NPP- ১, NDPP-১, SAD-১, SPM-১, AIADMK+: 10, Apna Dal: ১)
Neta-News X-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, NDA ২৪২, UPA ১৬৪, অন্যান্য ১৩৬
advertisement
​India Today-Axis My India- এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  NDA ৩৩৯-৩৬৫, UPA ৭৭-১০৮, Others ৬৯-৯৫
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক নজরে দেখে নিন সব Exit Poll-এর ফলাফল
Next Article
advertisement
Chinsurah News: দু বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক! চুঁচুড়ায় শুরু তরজা
দু বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক! চুঁচুড়ায় শুরু তরজা
  • ভোটের আগে সৌজন্য! হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক। মানবিক কারণেই তিনি বিজেপি নেতাকে দেখতে এসেছেন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement