advertisement

হেলমেট না পরায় প্রতি মিনিটে ৬ জনের মৃত্যু! কেন্দ্রীয় রিপোর্টে চমকে দেওয়া তথ্য

Last Updated:

ওই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ৪,৬১,৩১২টি পথ দুর্ঘটনা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটেছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: ভারতে প্রতি ঘণ্টায় পথ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে ২০২২ সালে৷ এই ১৯ জনের মধ্যে গড়ে ৬ জন হেলমেট না পরে বাইক চালাতে গিয়েেম প্রাণ হারিয়েছেন৷ ২ জন করে এমন রয়েছেন, যাঁরা গাড়ি চালানো অথবা গাড়িতে যাত্রী আসনে বসে সিট বেল্ট পরেননি৷
কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রকের রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে৷ ২০২২ সালে দেশে পথ দুর্ঘটনা নিয়ে বার্ষিক রিপোর্ট মঙ্গলবার প্রকাশ করেছে সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রক৷
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ৪,৬১,৩১২টি পথ দুর্ঘটনা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটেছে৷ যার জেরে ১,৬৮,৪৯১ জনের প্রাণহানি হয়েছে৷ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা ১১.৯ শতাংশ বেড়েছে৷
advertisement
কেন্দ্রীয় সরকারের ওই রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী, বাইক বা গাড়ি চালানোর সময় হেলমেট না পরা, সিট বেল্ট না লাগানোর প্রবণতার জেরে বিপদ আরও বাড়ছে৷ এগুলি ব্যবহার করলে বহু ক্ষেত্রেই প্রাণঘাতী আঘাত এড়ানো সম্ভব হয়৷
রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে শুধুমাত্র হেলমেট না পরার জন্য ৫০,০২৯ জনের মৃত্যু হয়েছে৷ ১৬,৭১৫ জনের মৃত্যু হয়েছে সিট বেল্ট না পরার কারণে৷ আবার এক লক্ষেরও বেশি আরোহী দুর্ঘটনায় আহত হয়েছেন যাঁরা হেলমেট পরেননি৷
advertisement
রিপোর্টে আরও প্রকাশ, ২০২২ সালে পথ দুর্ঘটনায় যে ১ লক্ষ ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষই দু চাকার যানের চালক বা যাত্রী ছিলেন৷ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দু চাকার যানে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সংখ্যা ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এর পরে সবথেকে বেশি পথচারীদের মৃত্যু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হেলমেট না পরায় প্রতি মিনিটে ৬ জনের মৃত্যু! কেন্দ্রীয় রিপোর্টে চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement