advertisement

গঙ্গা আরতিতে মোদি-অ্যাবে

Last Updated:

শনিবার সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে৷

#বারাণসী: শনিবার সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে৷ রীতি মেনে মন্ত্র উচ্চারণ করে গঙ্গা আরতি করেন দুই রাষ্ট্রনেতা ৷ প্রায় ১৫ মিনিট ধরে আরতি করেন তাঁরা ৷ আরতি শেষে গঙ্গাঘাটে সাজানো মঞ্চে কিছুক্ষণ সময় কাটান দুই প্রধানমন্ত্রী ৷ এরপরেই শুরু হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ অনুষ্ঠান শেষে দুই প্রধানমন্ত্রীকে উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয় ৷
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ সেনা বাহিনীর একটি বিশেষ বিমানে বারাণসী পৌঁছন মোদি ও সিনজো ৷ ঢোল, সানাই এবং অর্কেষ্ট্রা বাজিয়ে স্বাগত জানানো হয় দুই রাষ্ট্রনেতাকে ৷ তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও রাজ্যপাল রাম নায়েক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গঙ্গা আরতিতে মোদি-অ্যাবে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement