advertisement

৬ ফেব্রুয়ারির মধ্যে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক, জানাল কেন্দ্র

Last Updated:

মোবাইল ফোনের কানেকশন বা সিমের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা আগেই করেছে কেন্দ্রীয় সরকার ৷

#নয়াদিল্লি: মোবাইল ফোনের কানেকশন বা সিমের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা আগেই করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত না হলে বাতিল হয়ে যাবে সিম কার্ড ও নম্বরটি ৷ বন্ধ হয়ে যাবে কথাবার্তা থেকে নেট পরিষেবা ৷
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক নির্দেশ প্রসঙ্গে শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানানো হয় যে ৬ ফেব্রুয়ারির মধ্যে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ পাশাপাশি ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেও এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে আধার ৷
লোক নীতি ফাউন্ডেশনের সিম কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করা নিয়ে একটি মামলা শীর্ষ আদালতে বিচারাধীন ৷ কেন্দ্রের আইনজীবীর দাবি, লোকনীতি ফাউন্ডেশন মামলায় সুপ্রিম কোর্ট এক বছরের মধ্যে প্রত্যেক নাগরিককে মোবাইল ও আধার লিঙ্ক করানোয় সম্মতি জানায়।  ১১৩ পাতার একটি নয়া হলফনামা আদালতে জমা দেয় কেন্দ্র। কেন্দ্রের আইনজীবি জানিয়েছেন যে আধার লিঙ্ক করার এই সময়সীমায় সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে আধার না থাকার কারণে দেশের অনাহারে কারোর মৃত্যু হয়নি ৷
advertisement
advertisement
কেন্দ্র জানিয়েছে, অপরাধী, প্রতারক ও সন্ত্রাসবাদীদের রুখতেই মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের পদক্ষেপ ৷ ভুয়ো পরিচয়পত্র দিয়ে সিম কার্ড তুলে যাতে কেউ জালিয়াতি করতে না পারে তার জন্যেই আরও কড়া হচ্ছে নিয়ম ৷ আধারের সঙ্গে আধার সিম যুক্ত করার নির্দেশটি মোবাইল সংস্থাগুলিকে গ্রাহকদের ই-মেইল ও এসএমএসের মাধ্যমে জানানোর কথা বলেছে সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৬ ফেব্রুয়ারির মধ্যে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক, জানাল কেন্দ্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement