৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ! ২২ বছরের কৃতি ভারতীয় ছাত্রের নিথর দেহ মিলল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে
- Published by:Tias Banerjee
Last Updated:
কর্ণাটকের ২২ বছর বয়সি এক ভারতীয় ছাত্র ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। রবিবার স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের স্নাতকোত্তর পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়া গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। রবিবার স্থানীয় প্রশাসন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে, যা প্রবাসী ভারতীয় মহল ও শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কর্ণাটকের ২২ বছর বয়সি সেই যুবক ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। রবিবার স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। সাকেত শ্রীনিবাসাইয়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পাঠরত ছিলেন। গত ৯ ফেব্রুয়ারি তাঁকে শেষবার ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা যায়।
সান ফ্রান্সিসকোয় ভারতের কনস্যুলেট জানিয়েছে, স্থানীয় পুলিশ তাঁর দেহ উদ্ধার করেছে। এক বিবৃতিতে কনস্যুলেট সাকেতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাঁর মরদেহ ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে ভারত সরকার।
advertisement
advertisement
নিখোঁজের পর থেকেই প্রশাসনের তরফে শহরজুড়ে তল্লাশি চালানো হয়। বিশেষ করে লেক আনজা এবং বার্কলে হিলস সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালানো হয়। কয়েক দিন পর টিলডেন রিজিওনাল পার্কের কাছে একটি বাড়ির সামনে থেকে তাঁর ব্যাকপ্যাক উদ্ধার হয়। সেই ব্যাগে তাঁর পাসপোর্ট ও ল্যাপটপ ছিল বলে জানা গিয়েছে।
advertisement
ঘটনাটি ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে রেডিটে একাধিক ব্যবহারকারী তথ্য আদানপ্রদান ও খোঁজে সহায়তার আবেদন জানান।
সাকেত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদ্রাজের প্রাক্তনী ছিলেন। বেঙ্গালুরুর শ্রী বাণী এডুকেশন সেন্টার থেকে তাঁর স্কুলশিক্ষা সম্পন্ন হয়। উচ্চতায় ছয় ফুটের বেশি, ওজন প্রায় ১৬০ পাউন্ড, ছোট কালো চুল ও বাদামি চোখের এই ছাত্র পড়াশোনায় কৃতী ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ‘মাইক্রোচ্যানেল কুলিং সিস্টেম ফর হাইপারলুপ অ্যান্ড এ মেথড দেয়ারঅফ’ সংক্রান্ত একটি পেটেন্টে তিনি ছয়জন উদ্ভাবকের অন্যতম ছিলেন। বন্ধুবান্ধবদের কথায়, তিনি মেধাবী, নম্র এবং তীক্ষ্ণবুদ্ধির অধিকারী ছিলেন।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে বিদেশে অধ্যয়নরত ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সম্প্রতি লোকসভায় হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে কেন্দ্রের পদক্ষেপ জানতে চান। জবাবে বিদেশ মন্ত্রক জানায়, বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি নিয়মিত ভাবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখে, সচেতনতা কর্মসূচি চালায় এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ জারি করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2026 9:10 AM IST










