advertisement

জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর জঙ্গি হামলার আশঙ্কা, গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#শ্রীনগর: সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ৷ আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন ৷ ভোটগ্রহণ করা হবে শ্রীনগর ও উধমপুরে ৷ তার আগেই উপত্যকা জুড়ি জারি হল চূড়ান্ত সতর্কতা ৷ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে জঙ্গিরা ৷ এমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দারা ৷
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে কাশ্মীরে হামলায় আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা ৷ পুলওয়ামার ধাঁচেই জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর হামলা চালাতে পারে জঙ্গিরা ৷ হামলার আশঙ্কায় উপত্যকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷ জঙ্গি হামলা রুখতেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা ৷ জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সপ্তাহে দু’দিন রাজ্যের সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে ৷ প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার সেনাবাহিনীর কনভয় সুরক্ষিতভাবে যাতায়াতের জন্য ভোর ৪টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল ৷
advertisement
প্রসঙ্গত, রবিবার জম্মুর কাঠুয়ায় সভা করবেন নরেন্দ্র মোদি ৷ জঙ্গি হামলার আশঙ্কায় মোদির সভা ঘিরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর জঙ্গি হামলার আশঙ্কা, গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement