advertisement

শপথের জন্য ৭ দিন সময় নিলেন মেহেবুবা মুফতি

Last Updated:

পিতার মৃত্যুর একদিন পরেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল পার্টির পক্ষ থেকে ৷ তবে পার্টির ঘোষণাকে একটু পালটে দিলেন মেহেবুবা নিজেই ৷ স্পষ্টভাবেই জানিয়েদিলেন, ‘এখনই নয়, শপথ নেওয়ার জন্য অন্তত সাতদিন সময় চাইছি৷’

#শ্রীনগর: ৭ জানুয়ারি, বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদ ৷ মৃত্যুদিনেই মুখ্যমন্ত্রীর প্রতি শোকপ্রকাশ করে, পিডিপি-র তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, কাশ্মীরের পরর্বতী মুখ্যমন্ত্রী হবে সইদ কন্যা মেহেবুবা মুফতি ৷ এমনকী, পিতার মৃত্যুর একদিন পরেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল পার্টির পক্ষ থেকে ৷ তবে পার্টির ঘোষণাকে একটু পালটে দিলেন মেহেবুবা নিজেই ৷ স্পষ্টভাবেই জানিয়েদিলেন, ‘এখনই নয়, শপথ নেওয়ার জন্য অন্তত সাতদিন সময় চাইছি৷’
মেহেবুবা মুফতির সাতদিন সময় নেওয়াকে রাজনৈতিক মহলের অনেকেই মেহেবুবার নতুন কোনও পদক্ষেপ বলেই মনে করেছেন ৷ এমনকী, অনেকের মতে মেহেবুবা আঁটসাঁট বেঁধে মুখ্যমন্ত্রী পদে বসার জন্যই সময় চেয়েছেন ৷ তবে পিডিপি-র পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে, পিতার মৃত্যুর পর ধর্মীয় নিয়মকানুন সম্পন্ন করাই মেহেবুবার সময় নেওয়ার কারণ ৷ মুখ্যমন্ত্রী পদে বসলে, মেহেবুবাই হবেন জন্মু-কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শপথের জন্য ৭ দিন সময় নিলেন মেহেবুবা মুফতি
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement