advertisement

পায়ের তলায় সিঁড়ির মতো কাজ করলেন তিনি, স্যালুট জানাল সোশ্যাল মিডিয়া

Last Updated:

এমন ভয়াবহ বন্যা বহুদিন দেখেনি দেশ ৷ ভেসে যাচ্ছে কেরল ৷ এখনও পর্যন্ত বন্যায় মৃত ৩৬০ জন ৷ আটকে রয়েছেন হাজার হাজার মানুষ ৷ জোরকদমে চলছে ত্রাণকাজ ৷ অন্তত একটাও যদি বেশি মানুষকে বাঁচানো যায়, এই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷

#তিরুঅনন্তপুরম: ‘বাহুবলী ২’-এর সেই দৃশ্যটার কথা মনে পড়তে পারে ৷ যেখানে দেবসেনাকে ময়ূরপঙ্খীতে নিয়ে যেতে নিজের কাঁধ পেতে দিয়েছিলেন বাহুবলী প্রভাস ৷ সিনেমার সেই দৃশ্যই এবার কঠিন বাস্তবের মাটিতে ৷ সেখানে প্রেম, ভালবাসা, কর্তব্য, দায়িত্ব... সর্বপরি রূপকথার মতো সুন্দর সিনেমার সেট, স্বপ্নের মতো প্রিয় কাহিনী... চোখ সরানো যায় না সহজে ৷ আর এই বাস্তব ঠিক ততটাই ক্রূঢ়, নির্মম, দাঁত-নখ বের করা কঙ্কালসার ৷ যেখানে হাহাকার আর শূণ্যতা, যেখানে শুধুই নিশ্চয়তার জমাট অন্ধকার ৷
এমন ভয়াবহ বন্যা বহুদিন দেখেনি দেশ ৷ ভেসে যাচ্ছে কেরল ৷ এখনও পর্যন্ত বন্যায় মৃত ৩৬০ জন ৷ আটকে রয়েছেন হাজার হাজার মানুষ ৷ জোরকদমে চলছে ত্রাণকাজ ৷ অন্তত একটাও যদি বেশি মানুষকে বাঁচানো যায়, এই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷ আসরে নেমেছে সেনাও ৷ বলিউড থেকে দেশের সাধারণ মানুষ... সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই ৷
advertisement
advertisement
বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও ৷ স্থানীয় বাসিন্দারাও নেমে পড়ছেন উদ্ধার কাজে ৷ এমনই দৃষ্টান্ত তৈরি করলেন মৎসজীবী জয়সয়াল কেপি ৷ শনিবার এমন দৃশ্য দেখা গেল কেরলের ভেঙ্গারার মুথালামাদ এলাকায় ৷ সে সময় লাইফ বোটে ওঠানো হচ্ছিল বন্যা দুর্গতদের ৷ কিন্তু ওই এলাকায় জল বেশি থাকায় নৌকায় উঠতে সমস্যা হচ্ছিল মহিলাদের ৷ উপায় বের করে ফেলেন জয়সয়াল ৷ কিছুমাত্র না ভেবে নৌকার সামনে হামাগুড়ি দেওয়ার মতো করে বসে পড়েন তিনি ৷ তাঁর পিঠে পা দিয়ে সহজেই নৌকায় ওঠেন সকলে ৷
advertisement
এমনকী মনুষ্যত্বের কাছে হার মানল ধর্মের মধ্যে মোটা দাগের বিভেদও ৷ গোটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ প্রকৃত এক সৈনিককে স্যালুট জানাতে ভোলেননি দেশবাসী ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পায়ের তলায় সিঁড়ির মতো কাজ করলেন তিনি, স্যালুট জানাল সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement