advertisement

Meerut News: সেই মেরঠ, টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি স্ত্রীর! শুনেই থানায় ছুটলেন স্বামী

Last Updated:

অভিযোগকারী ওই ব্যক্তির নাম বাবলু কুমার৷ পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়৷ ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে৷

স্বামীকে মেরে এই নীল ড্রামেই ভরে রেখেছিল মেরঠের মুসকান৷
স্বামীকে মেরে এই নীল ড্রামেই ভরে রেখেছিল মেরঠের মুসকান৷
মেরঠ: কয়েকদিন আগে উত্তর প্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ এবার সেই মেরঠেই নিজের মদ্যপ স্বামীকে কেটে টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি দিলেন স্ত্রী৷
মেরঠের মুসকানকে দেখেই ওই মহিলা নিজের স্বামীকে এমন হুমকি দিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি৷ তবে মেরঠের কাঁকের খেরা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ স্ত্রীর মুখে এই হুমকি শুনেই প্রাণভয়ে ওই ব্যক্তি থানায় ছোটেন৷
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ওই ব্যক্তির নাম বাবলু কুমার৷ পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়৷ ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে৷ অভিযোগ, বাবলুর মদ্যপানকে কেন্দ্র করে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগে থাকে৷ শেষ পর্যন্ত, স্বভাব না শুধরোলে তিনিও বাবলুকে খুন করে দেহ ড্রামে ভরে রাখবেন বলে হুমকি দেন তাঁর স্ত্রী৷
advertisement
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ মদ্যপ বাবলুর সঙ্গে তাঁর স্ত্রীর ফের অশান্তি শুরু হয়৷ বাবলুর অভিযোগ, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর মিটমাট করতে গেলে ইট দিয়ে তাঁকে মারেন তাঁর স্ত্রী৷ এর পরেই তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি দেন তিনি৷
advertisement
একটি ভাইরাল ভিডিও-তে বাবলুকে আরও অভিযোগ করতে শোনা গিয়েছে, তিনি থানায় পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী৷ এবং তাঁর অভিযোগে কেউ কর্ণপাত করেননি বলেও অভিযোগ বাবলুর৷ পুলিশ জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ দায়ের না করে ওই দম্পতির মধ্যে মিটমাট করে দেওয়া হয়েছে৷ বাবলুর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, নিজের উপার্জনের সব টাকা নেশা করতেই খরচ করে ফেলেন বাবলু৷ সংসারের জন্য কিছুই রাখেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut News: সেই মেরঠ, টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি স্ত্রীর! শুনেই থানায় ছুটলেন স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement