advertisement

কার্গিলের দ্রাসে জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন, পুড়ে গেল মসজিদের বড় অংশ

Last Updated:

ঐতিহাসিক মসজিদের ভয়ানক ক্ষতি হয়েছে বলে খবর৷

ছবি: এএনআই
ছবি: এএনআই
#কার্গিল: কার্গিল ভয়ানক আগুনে পুড়ে গেল কার্গিলের জামিয়া মসজিদ৷ বুধবার সন্ধ্যায় এই মসজিদে ভয়ানক আগুন লাগে৷ পুড়ে যায় মসজিদের একটা বড় অংশ৷ আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় সেনা, পুলিশ ও দমকলবাহিনী৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু ততক্ষণে মসজিদের বড় অংশ পুড়ে গিয়েছে৷ ঐতিহাসিক মসজিদের ভয়ানক ক্ষতি হয়েছে বলে খবর৷
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
জামিয়া মসজিদের কেয়ারটেকার জানিয়েছেন, ‘‘দ্রাসের জামিয়া মসজিদ আগুন লেগে পুড়ে গিয়েছে৷ এটি দ্রাসের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম৷ দ্রাস খুবই স্পর্শকাতর এলাকা৷ কিন্তু এর থেকে খারাপ লাগার বিষয় হল, ওই এলাকায় কাছাকাছির মধ্যে কোনও দমকলের কেন্দ্র নেই৷ এর আগেও এরকম ঘটনা একাধিকবার ঘটেছে৷ কিন্তু এই কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন সেই বিষয়ে কোনও নজর দেয়নি৷’’
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, মসজিদে একটি শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে গিয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কার্গিলের দ্রাসে জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন, পুড়ে গেল মসজিদের বড় অংশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement