advertisement

Tripura new chief minister Manik Saha: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা, জানিয়ে দিলেন বিপ্লব দেবই

Last Updated:

এ দিন বিপ্লব দেবের আচমকা ইস্তফার পরই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপি-র সব বিধায়ককে ডেকে পাঠানো হয়৷

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷
#আগরতলা: বিপ্লব দেবের জায়গায় ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক? প্রথম থেকেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ মানিক সাহা৷ কিছুক্ষণ আগে বিপ্লব দেব নিজেই ট্যুইট করে মানিক সাহার নামে সিলমোহর দিয়েছেন৷
ট্যুইটারে বিপ্লব দেব জানিয়েছেন, ত্রিপুরা বিধানসভায় বিজেপি-র নতুন পরিষদীয় নেতা হচ্ছেন মানিক সাহা৷ নিজের উত্তরসূরিকে অভিনন্দনও জানিয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
ট্যুইটারে বিপ্লব দেব আরও লিখেছেন, 'আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার সমৃদ্ধি হবে৷'
এ দিন বিপ্লব দেবের আচমকা ইস্তফার পরই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপি-র সব বিধায়ককে ডেকে পাঠানো হয়৷ ইতিমধ্যেই আগরতলায় পৌঁছেছেন বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং বিনোদ তাওড়ে৷ সূত্রের খবর, আজ সন্ধ্যাতেই রাজ ভবন থেকে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে৷
advertisement
জানা গিয়েছে, সম্ভবত মানিক সাহাকে আগরতলা অথবা বরদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে৷ তবে মানিক সাহা ছাড়াও রাজ্যের জিষ্ণু দেব বর্মণ এবং প্রতিমা ভৌমিকের নামও শোনা গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত মানিক সাহাই যে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তা একরকম নিশ্চিত৷ জানা গিয়েছে, ইতিমধ্যে মানিক সাহাকে নিয়ে রাজভবনের দিকে রওনা দিয়েছেন পদত্যাগী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura new chief minister Manik Saha: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা, জানিয়ে দিলেন বিপ্লব দেবই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement