advertisement

Manik Bhattacharya: একদিনের জন্য স্বস্তি পেলেন মানিক! গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

আজই ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মানিক৷
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মানিক৷
#কলকাতা: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য৷ এসএসসি-র প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিকের বিরুদ্ধে সিবিআই আপাতত একদিন গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আগামিকাল ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে৷
আজই ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ওএমআর শিট নষ্ট করা সংক্রান্ত মামলায় নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে রাত আটটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তদন্তে মানিক সহযোগিতা না করলে সিবিআই গ্রেফতারির মতো পদক্ষেপও করতে পারবে বলে নির্দেশ দেয় আদালত৷
advertisement
advertisement
এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিক ভট্টাচার্য৷ সেই আবেদনের ভিত্তিতেই মানিককে এক দিনের স্বস্তি দেয় বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ৷ একই সঙ্গে সিবিআই, ইডি সহ এই মামলায় যুক্ত সব পক্ষকেই নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷
advertisement
আগামিকাল ফের এই মামলার শুনানি হবে৷ এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন মানিক ভট্টাচার্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manik Bhattacharya: একদিনের জন্য স্বস্তি পেলেন মানিক! গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement