advertisement

শৌচালয় ভেবে প্লেনের দরজা খুলতে গেল যাত্রী !

Last Updated:
#নয়াদিল্লি: বিমানের এক যাত্রীর বোকামির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে ৷ দিল্লি-পটনাগামী GoAir বিমানের এক যাত্রী মাঝ আকাশে শৌচালয় ভেবে বিমানের দরজা খোলার চেষ্টা করেন ৷ শনিবার G8-149 বিমানে ঘটনাটি ঘটে ৷ সেই সময় বিমানে উপস্থিত ছিল ১৫০ জন ৷ পটনা পৌঁছনোর পর CISF ওই ব্যক্তিকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে ৷ রাজস্থানের আজমেরে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ওই ব্যক্তি ৷ ওই দিল্লি থেকে পটনা যাচ্ছিলেন তিনি ৷
বিমানের সহ-যাত্রীরা জানিয়েছেন, নিজের সিট থেকে ওঠে ওই ব্যক্তি এমারজেন্সি গেটের সামনে চলে যান ৷ এরপর সেটি খোলার চেষ্টা শুরু করেন ৷ কিন্তু বাকি যাত্রীদের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড়সড় দুর্ঘটনা ৷ তবে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তা মানতে রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি ৷ এর জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
CISF আধিকারিক জানিয়েছেন রিয়ার গেটের লক খুলতে সক্ষম হয়েছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু এয়ার প্রেসারের জন্য দরজাটা খুলতে পারেননি ৷ ক্র মেম্বরদের জানানোর আগে বিমানের সহ-যাত্রীরা গেটটি ফের লক করে দেয় ৷
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন যে বিমানে তিনি প্রথমবার যাত্রা করছিলেন ৷ তিনি জানতে না ওটা এমারজেন্সি গেট ৷ শৌচালয় ভেবে দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি ৷ বন্ডে সই করিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শৌচালয় ভেবে প্লেনের দরজা খুলতে গেল যাত্রী !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement