advertisement

মাঝ আকাশে নগ্ন হয়ে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার ১

Last Updated:

মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ভুবেনেশ্বর-দিল্লিগামী 6E-256 বিমানে ৷

#নয়াদিল্লি: মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে ৷  ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ভুবেনেশ্বর-দিল্লিগামী 6E-256 বিমানে ৷
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথমে অভিযুক্ত ব্যক্তি সিট বেল্ট লাগাতে পারেন না বলে দাবি করেন এবং সাহায্য চেয়ে ডেকে পাঠান বিমান সেবিকাকে ৷ এরপর বিমানের শৌচালয়ে গিয়ে তিনি একটি বেল বাজান ৷ সাহায্য করার জন্য সেখানে যান বিমানসেবিকারা ৷ কিন্তু সেখানে গিয়ে দেখেন অভিযুক্ত ব্যক্তি নগ্ন হয়ে বিমান সেবিকাকে তাকে সাহায্য করতে বলেন ৷
advertisement
বিমান সেবিকারা তাকে আপত্তিকর অবস্থায় দেখে সৌচালয়ের ভিতরে যেতে অস্বীকার করেন ৷ শালীনতা বজায় রাখার অনুরোধও জানানো হয় ৷
advertisement
এখানেই থামেননি তিনি ৷ নিজের ব্যবহারে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে শৌচালয় থেকে বেড়িয়ে মহিলা ক্রু মেম্বারদের উদ্দেশ্যে কটুক্তি করেন অভিযুক্ত ব্যক্তি ৷
এরপর বিমানের ক্যাপ্টেনকে বিষয়টি জানালে হলে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের তা জানানো হয় ৷ দিল্লি পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷
advertisement
ইন্ডিগো বিমান সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ায় তাদের মূল লক্ষ্য ৷ কিন্তু তার জন্য ক্রু মেম্বার ও বাকি সহ-যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও ভাবেই আপোস করা হবে না ৷ অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে যথাযত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝ আকাশে নগ্ন হয়ে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার ১
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement