advertisement

অনলাইনে অর্ডার দিয়েছিলেন মোবাইল, পার্সেল খুলতেই যা পেলেন তা আর বলার নয়

Last Updated:
#অওরঙ্গাবাদ: অনলাইনে অর্ডার দিয়েছিলেন শখের মোবাইল ফোন৷ ডেলিভারি আসার জন্য অপেক্ষয়া করছিলেন অধীর আগ্রহে৷ কিন্তু ডেলিভারির প্যাকেট খুলে যা দেখলেন তাতে মন ভেঙে গেল মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের বাসিন্দা গজানন খারাতের৷
দুর্গাপুজো ও নবরাত্রি উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছিল প্রায় সব অনলাইন রিটেল সংস্থাগুলোই৷ সেই সুযোগ কাজে লাগিয়েই ৯ অক্টোবর একটি মোবাইল ফোন অর্ডার করেছিলেন গজানন৷ অওরঙ্গাবাদের হাডকো এলাকার বাসিন্দা গজানন পুলিসকে জানান, অনলাইনে ফোনের দাম ৯,১৩৪ টাকা মিটিয়েও দিয়েছিলেন তিনি৷ সেই মতোই ই-কমার্স সাইটটি থেকে মেসেজ আসে আগামী ১ সপ্তাহের মধ্যে ফোন হাতে পাচ্ছেন তিনি৷
advertisement
advertisement
নির্দিষ্ট দিনে পার্সেল এসেও পৌঁছয় গজাননের ঠিকানায়৷ কিন্তু উচ্ছ্বসিত গজানন পার্সেল খুলেই আকাশ থেকে পড়েন৷ মুখের হাসি মিলিয়ে যায় এক লহমায়৷ ভিতরে মোবাইলের বদলে রয়েছে এক টুকরো ইঁট! ডেলিভারি বয়ের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় হারসুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গজানন৷
advertisement
হারসুল থানার পুলিস ইন্সপেক্টর মনীশ কলয়ঙ্কর জানান, তাদের কাজ শুধু ডেলিভারি দেওয়া বলে দায় এড়িয়ে গিয়েছেন ডেলিভারি বয়৷ তবে ই-কমার্স সাইটটির বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অনলাইনে অর্ডার দিয়েছিলেন মোবাইল, পার্সেল খুলতেই যা পেলেন তা আর বলার নয়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement