advertisement

‘ম্যাডাম’ সম্বোধন করায় জুটল বেধড়ক মার

Last Updated:

‘ম্যাডাম’ কথাটি সাধারণত মহিলাদের সম্মান দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ কিন্তু বিহারে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় বেধড়ক মারধর করা হয় ৩০ বছরের এক ব্যক্তিকে ৷

#পটনা: ‘ম্যাডাম’ কথাটি সাধারণত মহিলাদের সম্মান দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ কিন্তু বিহারে ‘ম্যাডাম’  বলে সম্বোধন করায় বেধড়ক মারধর করা হয় ৩০ বছরের এক ব্যক্তিকে ৷
সূত্রের খবর, ৩০ বছরের প্রেম প্রসাদ আটারি পুলিশ থানা এলাকায় তৌসা  বাজার এলাকায় ফল কিনতে যান ৷ বাজারে একজন মহিলা ফল বিক্রেতাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘ম্যাডাম এইগুলোর দাম কত ?’ সামান্য এই প্রশ্ন জিজ্ঞাসা করাতেই বিপত্তি ঘটে ৷ তার প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা বিক্রেতা ৷ চিৎকার করে নিজের আত্মীয় পরিজনদের ডেকে পাঠান ৷
advertisement
মহিলা চিৎকার করতেই সেখানে হাজির হয় ধরমেন্দ্র রাম, মনোজ রাম ও সন্তোষ রাম নামে তিন ব্যক্তি ৷ তিনজনে মিলে প্রেমকে মারতে শুরু করেন ৷ প্রেম তাদের বারবার বোঝানোর চেষ্টা করেন যে তার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না ৷ তিনি মহিলাকে সম্মান দেওয়ার জন্য ‘ম্যাডাম’ বলে ডেকে ছিলেন ৷
advertisement
পুলিশ সুপার কৌশল কুমার জানান, প্রেম নালন্দা জেলার বাসিন্দা ৷ তেতারপুর গ্রামে বোনের বাড়িতে এসেছিলেন তিনি ৷ তখনই এই ঘটনা ঘটেছিল ৷
advertisement
স্থানীয় থানায় ঘটনার অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ম্যাডাম’ সম্বোধন করায় জুটল বেধড়ক মার
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement