advertisement

Gurugram News: মাকে আলাদা করতে হবে, চাপ স্ত্রী-শ্বশুরবাড়ির! অশান্তিতে জেরবার হয়ে কী করলেন যুবক?

Last Updated:

মৃতের নাম যোগেশ কুমার৷ মৃতের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মাকে আলাদা করে দিতে হবে৷ সমানে এই চাপ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন৷ এই নিয়েই চলছিল অশান্তি৷ শেষ পর্যন্ত সেই মানসিক চাপ নিতে না পেরেই আত্মঘাতী হলেন পেশায় রেডিওথেরাপিস্ট এক ব্যক্তি৷
শনিবার গ্রেটার ফরিদাবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ একটি আবাসনের ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি৷
জানা গিয়েছে, মৃতের নাম যোগেশ কুমার৷ মৃতের পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে৷ অভিযোগে বলা হয়েছে, মৃতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন চাইতেন না যে যোগেশের মা ওই দম্পতির সঙ্গে থাকুন৷
advertisement
advertisement
মৃতের স্ত্রী, তাঁর দুই শ্যালক এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে৷ ভুপানি থানায় এই পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা় হয়৷
পুলিশ জানিয়েছে, যোগেশ কুমার মধ্যপ্রদেশের গ্বালিয়রের বাসিন্দা ছিলেন৷ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি৷ ৯ বছর আগে নেহা রাওয়াত নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ ওই দম্পতির একটি ৬ বছরের সন্তানও রয়েছে৷
advertisement
এর আগে ওই দম্পতি নয়ডায় থাকতেন৷ যোগেশের স্ত্রীও একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷ স্বামী-স্ত্রী দু জনেই চাকরি করায় শিশুসন্তানকে দেখভালের জন্য কেউ ছিল না৷ তাই যোগেশ চেয়েছিলেন নিজের মাকে তাঁদের কাছে এনে রাখতে৷
ছ মাস আগে যোগেশ তাঁর শিশুসন্তানকে নিয়ে সেক্টর ৮৭-র একটি আবাসনে চলে আসেন৷ কিন্তু তাঁর স্ত্রী নেহা সেখানে আসেননি৷ তাই যোগেশ বাচ্চার দেখাশোনার জন্য নিজের মাকে সেখানে ডেকে নেন৷
advertisement
অভিযোগপত্রে যোগেশের আত্মীয় দাবি করেছেন, মাসখানেক আগে যোগেশের স্ত্রী পার্ল সোসাইটির ওই আবাসনে চলে আসেন৷ সেখানে এসেই যোগেশের মায়ের সেখানে থাকা নিয়ে আপত্তি জানান ওই যুবকের স্ত্রী৷ এই নিয়েই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ যোগেশের দুই শ্যালক এসেও তাঁকে একই চাপ দিতে থাকেন৷ এই অশান্তির ফলেই হতাশ হয়ে পড়েন যোগেশ৷
advertisement
গত বৃহস্পতিবার যোগেশ নিজের স্ত্রীকে নিয়ে গ্বালিয়রে নিজের বাড়িতে যান৷ সেখান থেকে ফেরার সময় নেহাকে নয়ডায় নামিয়ে দেন তিনি৷ এর পর গ্রেটার ফরিদাবাদে নিজের আবাসনে ফিরে এসে শুক্রবার রাতে ১৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি৷ পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram News: মাকে আলাদা করতে হবে, চাপ স্ত্রী-শ্বশুরবাড়ির! অশান্তিতে জেরবার হয়ে কী করলেন যুবক?
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement