advertisement

Pahalgam Terror Attack Update: জঙ্গিদের স্কেচের সঙ্গে মুখের মিল, শ্রীনগর বিমানবন্দরে আটক ব্যক্তি! পহেলগাঁও হামলার সাতদিনের মাথায় বড় মোড়?

Last Updated:

আটক ওই ব্যক্তিকে আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা৷ আটক ব্যক্তির সঙ্গে থাকা নথি এবং তাঁর বয়ানের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে৷

পহেলগাঁও হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির এই স্কেচ প্রকাশ করেছে পুলিশ৷
পহেলগাঁও হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির এই স্কেচ প্রকাশ করেছে পুলিশ৷
পহলেগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছিল পুলিশ৷ সেই স্কেচে থাকা এক সন্দেহভাজন জঙ্গির সঙ্গে মুখের মিল থাকায় শ্রীনগর বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করল নিরাপত্তা বাহিনী৷ যদিও আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি একটি সিনেমার শ্যুটিংয়ের দলে কাজ করেন৷ শ্যুটিংয়ের কাজেই চণ্ডীগড় যাচ্ছিলেন তিনি৷
আটক ওই ব্যক্তিকে আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা৷ আটক ব্যক্তির সঙ্গে থাকা নথি এবং তাঁর বয়ানের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে৷ পহলগাঁও হামলার পর সাতদিন কেটে গেলেও এখনও পর্যন্ত এই হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী৷
হামলাকারী জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছে নাকি তারা এখনও কাশ্মীরেই লুকিয়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ গত কয়েকজনে কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালিয়ে পহেলগাঁও হামলার অন্যতম মাস্টারমাইন্ড আদিল সহ বেশ কয়েকজন জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী৷ কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালিয়ে শতাধিকের বেশি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷ পহেলগাঁও হামলার দায়িত্বভার হাতে নিয়েছে এনআইএ৷
advertisement
advertisement
যত সময় গড়াচ্ছে, ততই পহেলগাঁও হামলার পাল্টা পাকিস্তানের উপরে ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা জোরাল হচ্ছে৷ আজও নয়াদিল্লিতে নিজের বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack Update: জঙ্গিদের স্কেচের সঙ্গে মুখের মিল, শ্রীনগর বিমানবন্দরে আটক ব্যক্তি! পহেলগাঁও হামলার সাতদিনের মাথায় বড় মোড়?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement