advertisement

মধ্যপ্রদেশে মানুষখেকো বাঘ! গ্রামে ঢুকে টেনে নিয়ে গিয়ে ২৩ বছরের শিক্ষককে ছিঁড়ে খেল বাঘ

Last Updated:

ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার মুদিয়ারিথ গ্রামে ৷ গত মঙ্গলবার সন্ধেয় একটি বাঘ গ্রামে এসে মনোজ কুমার নামের ওই শিক্ষককে টেনে নিয়ে যায় জঙ্গলে ৷

#ভোপাল: গ্রামে ঢুকে ২৩ বছরের শিক্ষককে টেনে নিয়ে গেল একটি মানুষখেকো বাঘ ৷ ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার মুদিয়ারিথ গ্রামে ৷ গত মঙ্গলবার সন্ধেয় একটি বাঘ গ্রামে এসে মনোজ কুমার নামের ওই শিক্ষককে টেনে নিয়ে যায় জঙ্গলে ৷ ঘটনায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ৷
পরে ওই শিক্ষকের খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার হয় ৷ ওই শিক্ষক জঙ্গলের ধারের ক্ষেত থেকে মাশরুম তুলতে গিয়েছিলেন বলে খবর ৷ তখনই বাঘে টেনে নিয়ে যায় তাঁকে ৷ অনেকক্ষণ পর্যন্ত মনোজের খবর না পাওয়ায় গ্রামবাসীরা খোঁজ নিতে যান ৷ তখনই দেখা যায়, জঙ্গলের পথে ওই ব্যক্তির চটি পাওয়া যায় ৷ মাটিতে বাঘের পায়ের ছাপও দেখতে পান গ্রামবাসীরা ৷
advertisement
পরে জঙ্গলের ভিতরে তল্লাশি চালিয়ে মনোজের মুখ ও দু’টি পা খুঁজে পাওয়া যায় ৷ বাঘের সংখ্যা বাড়ায় এরা শিকারের খোঁজে গ্রামে চলে আসছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। মনোজের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশে মানুষখেকো বাঘ! গ্রামে ঢুকে টেনে নিয়ে গিয়ে ২৩ বছরের শিক্ষককে ছিঁড়ে খেল বাঘ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement