advertisement

ট্রেনের কামরায় হারিয়ে গেল মিষ্টি দইয়ের হাঁড়ি, পুলিশকে নালিশ যাত্রীর, তারপর যা হল..

Last Updated:

মিষ্টি দইয়ের হাঁড়ি হারিয়ে এমনই দশা হল এই ব্যক্তির

#কলকাতা: মিষ্টি দই মানে অমৃত ৷ যত্ন করে সঙ্গে এনেছিলেন মিষ্টি দই ৷ গোটা ট্রেনযাত্রায় সেই হাঁড়ি সামলে রাখলেও মোক্ষম সময়ে ভুলে গেলেন সঙ্গে নিতে ৷ গন্তব্য আসতেই তাড়াহুড়োয় ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনেই ফেলে এলেন সাধের মিষ্টি দইয়ের হাঁড়ি ৷ ভুল বুঝতে পেরে সাধের হাঁড়ি উদ্ধারে সোজা দ্বারস্থ হলেন পুলিশের ৷
রবিবার সকাল ৮.৩৫-এ ভারতীয় রেলওয়ে সেবা-র ট্যুইটারে একটি ট্যুইট করে হারিয়ে যাওয়া মিষ্টি দইয়ের অভিযোগ জানান এক ব্যক্তি ৷ যাতে বলা হয়, ‘একটু সাহায্য করুন ৷ আমার এক বন্ধু ১৩ তারিখের 23154 গৌর এক্সপ্রেসে ২ কেজি ক্ষীর দইয়ের হাঁড়ি ফেলে এসেছেন ৷ হাঁড়িটি  B1 কোচে ১৫ নম্বর বার্থের নীচে রাখা ছিল হাঁড়িটি ৷ আজই ট্রেনটি সকাল ৬টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছেছে ৷’
advertisement
অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ হারিয়ে যাওয়া মিষ্টি হাঁড়ি খুঁজতে নামে আরপিএফ ৷ ট্যুইটের উত্তরে ব্যক্তিকে জানানোও হয়, ‘Complaint No ER -1065, আমরা বিষয়টি দেখছি ৷ শিয়ালদহ স্টেশনে দায়িত্বে থাকা রেল পুলিশকে সতর্ক করা হয়েছে ৷’ কিন্তু এই সমস্ত তৎপরতায় জলে যায় ৷ তিন ঘণ্টার চিরুণি তল্লাশি ও তদন্ত শেষে ব্যক্তিকে ট্যুইট করে জানানো হয়, ‘স্যার, আমাদের সমস্ত অফিসাররা রেলের কামরা তন্নতন্ন করে খুঁজেছেন কিন্তু আপনার হারানো জিনিসটি পাওয়া যায়নি ৷ মনে হয় সেটি অন্য কেউ ইতিমধ্যেই উপভোগ করে ফেলেছেন ৷’ এমন জবাব পেয়ে হতাশ ব্যক্তি কোনও কথাই বলতে পারেননি ৷ তবু তাঁর এই ছোট আর্জির ভিত্তিতে তদন্তের জন্য শুকনো ধন্যবাদ দিয়েই শেষ করেছেন কনভারশেসন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের কামরায় হারিয়ে গেল মিষ্টি দইয়ের হাঁড়ি, পুলিশকে নালিশ যাত্রীর, তারপর যা হল..
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement