advertisement

কাজ থেকে ফিরতে দেরি স্বামীর, গরম তেল মুখে ঢাললেন স্ত্রী !

Last Updated:

দেরি করে ফেরা নিয়ে রাতের বেলা দম্পতির মধ্যে খুব কথা কাটাকাটি হয়। তারপরেই রেগে গিয়ে ঘুমন্ত স্বামীর মুখে গরম তেল ঢেলে দেন স্ত্রী

#ভোপাল: কাজ থেকে ফিরতে দেরি, এই ছিল স্বামীর গুরুতর ‘অন্যায়’। কেবল মাত্র ঝগড়া করে ক্ষান্ত হননি স্ত্রী, রেগে গিয়ে এক্কেবারে গরম তেল স্বামীর মুখে ঢেলে দিলেন। হ্যাঁ ঠিকই, এই ভয়াবহ ঘটনায় আশ্চর্য হয়েছেন সকলে। ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের সাগর জেলায় আজ ভোর রাতে। পুলিশের কাছে মহিলার বিরুদ্ধে শ্বশুর বাড়ির লোক অভিযোগ করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম শিবকুমারী আহরিওয়ার, বয়স ৩৫। মহিলার স্বামীর নাম অরবিন্দ আহরিওয়ার, বয়স ৩৮। স্বামীর দেরি করে বাড়ি ফেরা নিয়ে ওই মহিলা প্রায় দিন ঝামেলা, অশান্তি করতেন। অরবিন্দ হলেন একজন নিত্যদিনের মজুরি শ্রমিক। কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হত বলে তাদের মধ্যে হামেশাই তর্ক-বিতর্ক চলত। ওই দিন বিষয়টি আরও চরম আকার ধারণ করে। দেরি করে ফেরা নিয়ে রাতের বেলা দম্পতির মধ্যে খুব কথা কাটাকাটি হয়। সেই সময় পরিবারের সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছিল। কিন্তু তারপরেও রাগে ফুঁসছিলেন শিবকুমারী। ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় অরবিন্দের মুখে গরম তেল ঢেলে দেন তিনি। চিৎকারের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন এবং অরবিন্দকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান।
advertisement
এরপরে পুলিশের কাছে রিপোর্ট করা হয়। সমস্ত ঘটনা পুলিশকে জানানো হয়। গোটা পরিবারের লোক যখন ঘুমোচ্ছিলেন তখন শিবকুমারী সহিংস পদক্ষেপ নিয়েছিলেন, যা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না। রাগেরও একটা সীমা থাকা উচিৎ। এমন রাগ করা কখনই উচিৎ নয় যেখানে অপর ব্যক্তির প্রাণের ঝুঁকি থেকে যায়।
advertisement
গুরুতর ভাবে আহত অরবিন্দকে সাগরের বুন্দেলখন্ড মেডিক্যাল হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। অন্য দিকে, অরবিন্দের ভাই জানিয়েছেন, এই ভয়াবহ অন্যায় কাজ করার জন্য শিবকুমারী অনুতপ্ত। সে ক্ষমা চেয়েছে।পুলিশ বিষয়টির তদন্ত করছে। শিবকুমারী এখন পুলিশ হেফাজতে রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাজ থেকে ফিরতে দেরি স্বামীর, গরম তেল মুখে ঢাললেন স্ত্রী !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement