advertisement

ধর্ষণ, অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, উত্তর প্রদেশে গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

অভিযোগ, তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করছে ওই ব্যক্তি। শুধু তাঁকেই নয়, পরিবারের সকলকেও ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল সে।

#প্রতাপগড়: উত্তর প্রদেশের এক সরকারি আধিকারিককে ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করা হল স্থানীয় এক ব্যক্তিকে। গত ২ জানুয়ারি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করছে ওই ব্যক্তি। শুধু তাঁকেই নয়, পরিবারের সকলকেও ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল সে। শনিবার এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে।
এই অভিযোগের ভিত্তিতে, শুক্রবার শাহজাহানপুর জেলার বসন্তপুর থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তিকে। মহিলা অফিসার তাঁর অভিযোগে আরও জানিয়েছিলেন, ওই ব্যক্তির কাছে চাকরির কোচিং নেওয়ার সময় মারধর এবং যৌন হেনস্থার শিকার হন তিনি। এর পর বরেইলি-এর একটি ব্যাঙ্কে তিনি চাকরি পেলে, তাঁর অফিস এলাকায় যাতায়াত এবং তাঁকে হেনস্থা করতে শুরু করে ওই ব্যক্তি। শুধু তাই নয়, প্রভিনশিয়াল সিভিল সার্ভিসের মাধ্যমে চাকরি পাওয়ার পর ২০১৭ সালে মহিলার পোস্টিং হয় প্রতাপগড়ে। এর পর থেকে, তাঁর বাড়িতেও হানা দিতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি। গত ১৮ ডিসেম্বরও সে বাড়িতে এসে উৎপাত শুরু করে এবং পুলিশ ডাকার ভয় দেখালে পালিয়ে যায় তড়িঘড়ি।
advertisement
মহিলার অভিযোগ, তাঁর একটি অশ্লীল ভিডিও বানিয়ে ক্রমাগত তাঁকে ব্ল্যাকমেইল করছিল অভিযুক্ত। এমনকি তাঁর বাড়ির লোকেদেরও ব্ল্যাকমেইল করতে ছাড়েনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই, ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর লেখা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ষণ, অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, উত্তর প্রদেশে গ্রেফতার অভিযুক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement