advertisement

Delhi Twin Murder: ছেলের জন্মদিনের অনুষ্ঠানের পরই তুলকালাম! স্ত্রী, শাশুড়িকে কেন একসঙ্গে খুন করল যুবক?

Last Updated:

নিজের নাতি চিরাগের জন্মদিন উপলক্ষে গত ২৮ অগাস্ট রোহিনিতে মেয়ের বাড়িতে এসেছিলেন তাঁর মা কুসুম সিনহা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ছেলের জন্মদিনে উপহার দেওয়াকে কেন্দ্র করে বচসা৷ আর তারই জেরে নিজের স্ত্রী এবং শাশুড়িকে একসঙ্গে খুন করল এক ব্যক্তি৷ শনিবার হাড়হিম করা এই ঘটনা ঘটেছে দিল্লির রোহিনিতে৷
শনিবার ভোররাতে এই জোড়া খুনের খবর পায় পুলিশ৷ অভিযুক্তের শ্যালক কেএনকে থানায় ফোন করে তাঁর মা এবং বোনের খুনের খবর দেন৷ রোহিনির সেক্টর ১৭ এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে পুলিশ কুসুম সিনহা (৬৩) এবং তাঁর মেয়ে প্রিয়া সেহগল (৩৪)-এর দেহ উদ্ধার করে পুলিশ৷
অভিযুক্তের শ্যালক মেঘ সিনহা পুলিশকে জানিয়েছেন, নিজের নাতি চিরাগের জন্মদিন উপলক্ষে গত ২৮ অগাস্ট রোহিনিতে মেয়ের বাড়িতে এসেছিলেন তাঁর মা কুসুম সিনহা৷ সেই অনুষ্ঠান চলাকালীনই প্রিয়া এবং তাঁর স্বামী যোগেশের মধ্যে জন্মদিনে পাওয়া উপহার নিয়ে বচসা শুরু হয়৷ সেই বিবাদ মেটাতেই মেয়ের বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কুসুম৷
advertisement
advertisement
গত ৩০ অগাস্ট ফোনে মা এবং বোনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রোহিনিতে বোনের ফ্ল্যাটে আসেন মেঘ৷ তখন তিনি দেখেন বাইরে থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ৷ দরজার কাছে রক্তের ছাপ দেখেই ওই যুবকের সন্দেহ হয়৷ তখন পরিবারের অন্যান্য সদস্যদের খবর দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে কুসুম এবং প্রিয়ার দেহ উদ্ধার করেন তাঁরা৷ মেঘের অভিযোগ, স্ত্রী এবং শাশুড়িকে খুন করে নিজের সন্তানদের নিয়ে পালিয়েছে যোগেশ৷ বর্তমানে যোগেশ বেকার ছিল৷
advertisement
অভিযোগ পাওয়ার পরই যোগেশকে গ্রেফতার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে যোগেশের রক্তমাখা জামাকাপড় এবং একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ৷ পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস ঘটনা ঘটেছে বলেই মনে করছেন তদন্তকারীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Twin Murder: ছেলের জন্মদিনের অনুষ্ঠানের পরই তুলকালাম! স্ত্রী, শাশুড়িকে কেন একসঙ্গে খুন করল যুবক?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement