advertisement

লকডাউনে বিয়ে বাতিল, সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মঘাতী যুবক, তৃতীয় পুত্র হারালেন বাবা

Last Updated:

ভোর ৪টেয় তাঁর বাবা রাজেন্দ্র গুপ্তা ওয়াশরুমে যাবেন বলে ওঠেন৷ তখনই দেখেন লিভিং রুমে সিলিং ফ্যান থেকে ঝুলছে ছেলের দেহ৷

#জামশেদপুর: লকডাউনের জেরে বিয়ে আটকে গিয়েছিল৷ দুঃখে, অবসাদে আত্মঘাতী হলেন ৩০ বছরের এক যুবক৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে৷ নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন তিনি৷ আত্মঘাতী যুবকের নাম সঞ্জিত গুপ্তা৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জিত শনিবার রাতের খাওয়া সেরে ঘরে চলে যান৷ তারপর আর দরজা খোলেননি৷ ভোর ৪টেয় তাঁর বাবা রাজেন্দ্র গুপ্তা ওয়াশরুমে যাবেন বলে ওঠেন৷ তখনই দেখেন লিভিং রুমে সিলিং ফ্যান থেকে ঝুলছে ছেলের দেহ৷
সঞ্জিতের বাবা জানিয়েছেন, বিহারের ঔরঙ্গাবাদের একটি মেয়ের সঙ্গে সঞ্জিতের বিয়ে ঠিক হয়েছিল৷ ওঁদের ২৫ এপ্রিল বিয়ে হওয়ার কথা ছিল৷ করোনা ও তার জেরে লকডাউনে বিয়ের তারিখ বাতিল হয়ে যায়৷ তারপর থেকেই সঞ্জিত অবসাদে ভুগতে শুরু করে৷
advertisement
advertisement
পেশায় মুদির দোকানের মালিক সঞ্জিত পরিবার ও বন্ধুদের জানান, তাঁর প্রচণ্ড মানসিক চাপ হচ্ছে৷ সেই থেকেই ওঁর মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়৷ সঞ্জিতের বাবা এই নিয়ে তৃতীয় পুত্রকে হারালেন৷ প্রথম পুত্র ২০০০ সালে জলে ডুবে মারা যান৷ ২০১২ সাল থেকে আরেক পুত্র নিখোঁজ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনে বিয়ে বাতিল, সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মঘাতী যুবক, তৃতীয় পুত্র হারালেন বাবা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement