advertisement

Karnataka Woman Murder: ব্যাগে ভরা স্ত্রীর দেহ, বাসে ফেলে রেখে উধাও স্বামী! কর্ণাটকে ২৩ বছর পর পুলিশের জালে বৃদ্ধ

Last Updated:

সেই সময় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় কর্ণাটকে শোরগোল পড়ে গিয়েছিল৷ ঘটনার সময় ৪৯ বছর বয়স ছিলেন হনুমানটাপ্পার৷

News18
News18
২০০২ সালে নিজের তৃতীয় স্ত্রীকে নৃশংস ভাবে হত্যা করেছিলেন৷ তার পর থেকে তাঁকে খুঁজছিল পুলিশ৷ কিন্তু দীর্ঘ ২৩ বছর কেটে গেলেও সেই খুনি স্বামীর নাগাল পায়নি পুলিশ৷
শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়তেই হল কর্ণাটকের বাসিন্দা ৭২ বছরের হনুমানটাপ্পাকে৷ কর্ণাটকের কোপ্পাল জেলা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০২ সালে নিজের তৃতীয় স্ত্রীকে খুন করে তাঁর দেহ একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন হনুমানটাপ্পা৷ এর পর সেই মৃতদেহ ভর্তি ব্যাগ একটি বাসের মধ্যে রেখে উধাও হয়ে যান তিনি৷ তদন্ত নামে কর্ণাটকের গঙ্গাবতি থানার পুলিশ৷
advertisement
advertisement
সেই সময় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় কর্ণাটকে শোরগোল পড়ে গিয়েছিল৷ ঘটনার সময় ৪৯ বছর বয়স ছিলেন হনুমানটাপ্পার৷ যদিও অনেক চেষ্টার পরেও তাঁকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ৷ রায়চুর জেলার হলধল গ্রামের বাসিন্দা ছিলেন হনুমানটাপ্পা৷ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে জুনিয়র হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন তিনি৷
এর পর কেটে গিয়েছে একে একে ২৩ বছর৷ গত দুই দশকে আরও অসংখ্য অপরাধের ভিড়ে চাপা পড়ে গিয়েছিল হনুমানটাপ্পার এই ঘটনা৷ কিন্তু পুলিশের খাতা থেকেই সেই অপরাধ মুছে যায়নি৷ কয়েকদিন আগেই গোপন সূত্রে পুলিশ খবর পায়, হলধলে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন হনুমানটাপ্পা৷ সেখান থেকেই ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, এত বছর ধরে কর্ণাটকেরই বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন হনুমানটাপ্পা৷ স্থানীয় কারও সাহায্যেই হনুমানটাপ্পা পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Woman Murder: ব্যাগে ভরা স্ত্রীর দেহ, বাসে ফেলে রেখে উধাও স্বামী! কর্ণাটকে ২৩ বছর পর পুলিশের জালে বৃদ্ধ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement