advertisement

One Nation One Vote: মোদির সর্বদল বৈঠকে নেই মমতা-মায়াবতী-অখিলেশ-কেজরিওয়াল

Last Updated:

মমতা যে ওই বৈঠকে অংশ নেবেন না, আগেই জানিয়েছিলেন৷ বৈঠকে থাকছেন না অন্ধ্রপ্রদেশের প্রার্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, তেলঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷

#নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সর্বদল বৈঠকে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী৷
মমতা যে ওই বৈঠকে অংশ নেবেন না, আগেই জানিয়েছিলেন৷ বৈঠকে থাকছেন না অন্ধ্রপ্রদেশের প্রার্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, তেলঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷ কংগ্রেস এখনও তাদের সিদ্ধান্ত না-জানালেও, সূত্রের খবর কংগ্রেসও সম্ভবত এি বৈঠক থেকে দূরেই থাকছেন৷ তবে বামেরা বৈঠকে অংশ নিচ্ছেন৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠকের আমন্ত্রণ মঙ্গলবারই খারিজ করে দেন মমতা৷ বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থাকবেন কিনা, তা স্পষ্ট করেননি সনিয়া গান্ধি৷ কেন্দ্রের বক্তব্য, মহাত্মা গান্ধির দেড়শোতম জন্মবার্ষিকী ও স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে অ্যাজেন্ডা নিয়ে কথা হবে বৈঠকে৷ ২০২২ সাল থেকে এক দেশ, এক নির্বাচন চায় কেন্দ্র৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One Nation One Vote: মোদির সর্বদল বৈঠকে নেই মমতা-মায়াবতী-অখিলেশ-কেজরিওয়াল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement