advertisement

Mamata Banerjee: আজ জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, প্রতিনিধি দলে কারা থাকছেন জানেন? অপেক্ষায় বড় চমক

Last Updated:

Mamata Banerjee: এসআইআর প্রক্রিয়ায় হয়রানি নিয়ে অভিযোগ জানাতে কমিশনের থেকে সময় চেয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ কমিশনে মমতা
আজ কমিশনে মমতা
নয়াদিল্লি: সোমবার সাক্ষাতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছিল নির্বাচন কমিশন৷ সেই মতো রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী। সেই মতো বিকেলেই কমিশনের দফতরে যাবেন মমতা। কিন্তু কারা যাবেন আজ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডেলিগেশনে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন দোলা সেন সহ কিছু সাংসদ। এছাড়াও মৃতদের পরিজনদের সদস‍্য এবং মৃত ভোটার বলে চিহ্নিত হওয়া জীবিত ভোটারদের প্রতিনিধিরা থাকতে পারেন দলে।
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় হয়রানি নিয়ে অভিযোগ জানাতে কমিশনের থেকে সময় চেয়েছিলেন তৃণমূলনেত্রী৷ এর আগে দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কমিশনের সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একাধিক দাবি জানিয়ে এসেছিলেন৷
সম্প্রতি সিঙ্গুরের সভা থেকে এসআইআর-এর হয়রানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।’
advertisement
advertisement
এসআইআর-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর। এবার সেই সমস্ত বিষয় নির্বাচন কমিশনারের কাছে মমতা তুলে ধরবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আর যে সাক্ষাৎ ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে দিল্লি রাজনৈতিক পরিস্থিতি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: আজ জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, প্রতিনিধি দলে কারা থাকছেন জানেন? অপেক্ষায় বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement