Mamata Banerjee SIR Protest: 'আমি রাজনৈতিক জ্যোতিষী নই, তবে আরও বেশি আসনে জিতব', বাংলায় এসআইআর প্রভাব প্রসঙ্গে আরও শক্তি নিয়ে লড়াইয়ের বার্তা মমতার
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee SIR Protest: আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফল কী হবে তা নিয়ে প্রশ্ন করলে, তৃণমূল নেত্রী জবাব দেন, ‘‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।’’
নয়াদিল্লিঃ মঙ্গলবার, দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত আছেন SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবাদের সদস্যরাও।
আরও পড়ুনঃ অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী—এসআইআর শুনানির নোটিসে হেনস্থার অভিযোগ, দিল্লিতে কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
কমিশনের বিরুদ্ধে আবারও অভব্য আচরণের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার কমিশনের সঙ্গে বৈঠক মাঝপথেই বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘নির্বাচন কমিশনেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা ফুল দিয়েছি, উনি অপমান করেছেন। রুডলি ব্যবহার করেছেন। গতকাল চিৎকার করতে শুরু করেছিলেন। আমরা তখন বলেছি চিৎকার করবেন না। আমরা আপনার বন্ডেড লেবার নই।’
advertisement
advertisement
আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফল কী হবে তা নিয়ে প্রশ্ন করলে, তৃণমূল নেত্রী জবাব দেন, ‘‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।’’ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তৃণমূলের ‘রণকৌশল’ কী হবে? মমতার জবাব, ‘‘আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। শেষ পর্যন্ত লড়াই করে যাব।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 4:43 PM IST











