advertisement

Mamata Banerjee: নায়ডু, হিমন্তদের ১৫-২০ মিনিট করে সময়, নীতি আয়োগের বৈঠকে ঠিক কী হল? বিস্ফোরক মমতা

Last Updated:

নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যান মুখ্যমন্ত্রী৷

নীতি আয়োগের বৈঠক নিয়ে বিস্ফোরক মমতা৷
নীতি আয়োগের বৈঠক নিয়ে বিস্ফোরক মমতা৷
নয়াদিল্লি: তাঁর আগে বক্তব্য রাখেন পাঁচ জন মুখ্যমন্ত্রী৷ তাঁদের প্রত্যেককেই ন্যূনতম দশ মিনিট থেকে সর্বোচ্চ কুড়ি মিনিট পর্যন্ত বলতে সময় দেওয়া হয়৷ কিন্তু তিনি বলতে উঠতেই পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয়৷ শনিবার নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, এ দিন রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীদের মধ্যে তাঁর আগে বক্তব্য রাখেন অন্ধ্রপ্রদেশ, গোয়া, অসম, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীরা৷ এ দিনের বৈঠকে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র হাজির ছিলেন মমতাই৷
নীতি আয়োগের বৈঠকে প্রায় ঘণ্টা দুয়েক ছিলেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক ছেড়ে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির জোট শরিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে৷ এর পর অসমের হিমন্ত বিশ্বশর্মা, গোয়ার প্রমোদ সাওয়ান্তরাও ১০ থেকে ১৫ মিনিট বক্তব্য রাখেন৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমার আগে পাঁচ জন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন৷ তাঁদের প্রত্যেকেই কুড়ি মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট করে সময় দেওয়া হয়৷ আমি বলার সময়ই পাঁচ মিনিটে মাইক বন্ধ করে দেওয়া হল৷ ক্ষুব্ধ মমতার অভিযোগ, আমার আরও কিছু বলার ছিল, কিন্তু বলতে দেওয়া হয়নি৷’
advertisement
কিন্তু যেটুকু সময় পেয়েছিলেন, তার মধ্যে কোন কোন দাবিতে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন৷ আপনারা বিরোধীদের কোনও সুযোগ দেন না৷ তিন বছর ধরে সব উন্নয়ন বন্ধ৷ গত বছর পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই৷ বাজেটে এ বছরও শূন্য৷ এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়৷’
advertisement
নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যান মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, এ দিনের ঘটনা নিয়ে সেখানেই অভিষেকের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ নীতি আয়োগের বৈঠকে যা ঘটেছে, তা দলনেত্রীর অপমান হিসেবেই দেখছে তৃণমূল৷ লোকসভা এবং রাজ্যসভায় এর প্রতিবাদে দলের সাংসদরাও সরব হবেন বলে তৃণমূল সূত্রে খবর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেই মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন বলে খবর৷
advertisement
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, ‘এই চিত্রনাট্য উপস্থাপিত করতেই তিনি দিল্লি গিয়েছিলেন৷ তাঁর লক্ষ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানানো, তাঁর লক্ষ্য একটাই অন্ধ মোদি বিরোধিতা৷ কেন্দ্রীয় সরকারের বিরোধিতা৷ তিনি মুখ্যমন্ত্রী হয়েও বিরোধী দলের নেতার মতো আচরণ করছেন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: নায়ডু, হিমন্তদের ১৫-২০ মিনিট করে সময়, নীতি আয়োগের বৈঠকে ঠিক কী হল? বিস্ফোরক মমতা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement