advertisement

Mamata Banerjee: ২০২৪-এ কোন অঙ্কে বিজেপি-র হার দেখছেন মমতা? নিজেই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

যদিও হিমাচল প্রদেশ এবং গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কোনও ভবিষ্যদ্বাণীর পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী৷

#কৃষ্ণনগর: ২০২৪-এ যে বিজেপি ক্ষমতায় আসবে না, তা এর আগেও একাধিকবার বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন কৃষ্ণনগরে তৃণমূলের সভা থেকেও একই দাবি করলেন মুখ্যমন্ত্রী৷ কোন অঙ্কে তিনি এমন দাবি করছেন, তারও ব্যাখ্যা করেছেন মমতা৷
এ দিন কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'শুধু আমি না, ২০২৪-এ বিজেপি হারবে এটা গোটা দেশ বলছে৷ আগের বার যখন ওরা জিতেছিল ২০১৯ সালে তখন ঝাড়খণ্ডে, বিহারে ওদের সরকার ছিল৷ এখন আর নেই৷'
মুখ্যমন্ত্রীর আরও ভবিষ্যদ্বাণী, 'কেরলে হারবে, কর্ণাটকে হারবে, উত্তর- পূর্ব ভারতেও জিততে পারবে না৷ তামিলনাড়ুতে আমাদের বন্ধু সরকার (ডিএমকে) রয়েছে৷ উত্তর প্রদেশ, গুজরাত, দিল্লিতে আগের বার সব আসনে জিতেছিল৷ এবার কি ভাবছেন তাই হবে? কোনও অঙ্কে সেটা হবে না৷'
advertisement
advertisement
যদিও হিমাচল প্রদেশ এবং গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কোনও ভবিষ্যদ্বাণীর পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগে সরব হয়েছেন৷
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন অভিযোগ করেন, ভোট আসলেই সিএএ, এনআরসি-র ইস্যুকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিজেপি৷ তবে তাঁর জীবন থাকতে তিনি কারও নাগরিকত্ব যেতে দেবেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: ২০২৪-এ কোন অঙ্কে বিজেপি-র হার দেখছেন মমতা? নিজেই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement